
ময়মনসিংহের ফুলপুর উপজেলার ভাইটকান্দি, রহিমগঞ্জ ও রামভদ্রপুর এই ৩টি ইউনিয়নের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের কাজ পরিদর্শন করা হয়েছে।
সম্প্রতি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রকল্পগুলোর অগ্রগতি ও কাজের গুণগতমান যাচাই করতে সরেজমিনে পরিদর্শনে যান।
আজ ১মার্চ (রবিবার) চলমান সড়ক সংস্কার, অবকাঠামো উন্নয়ন এবং অন্যান্য সরকারি উন্নয়ন প্রকল্পের কাজ ঘুরেফিরে দেখা হয়।পরিদর্শনকালে উপস্থিত ছিলেন ফুলপুর উপজেলার উপজেলা প্রকৌশলী এবং প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা। তারা প্রকল্পগুলোর কাজ নির্ধারিত সময়ের মধ্যে ও মানসম্মতভাবে সম্পন্ন করার জন্য সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, এলাকার উন্নয়ন কার্যক্রম তদারকির মাধ্যমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে নিয়মিত পরিদর্শন কার্যক্রম অব্যাহত থাকবে। পরিদর্শন কালে স্থানীয় এলাকাবাসী এ কাজের ভূয়সী প্রশংসা করেন। জনগণের টেক্সের টাকায় উন্নয়ন প্রকল্পগুলো বাস্তবায়ন হয় বিধায় যথাযথ মনিটরিং করতে প্রকল্প সংশ্লিষ্টদের অনুরোধ করেন।
Leave a Reply