1. ssnurnahar19@gmail.com : Mohammad RAHMAN : Mohammad RAHMAN
  2. muktanganpratidin@gmail.com : admin :
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৩:১০ পূর্বাহ্ন

ময়মনসিংহে ব্রহ্মপুত্র নদে লক্ষাধিক মাছের পোনা অবমুক্ত

নীহার বকুল:স্টাফ রিপোর্টার -মুক্তাঙ্গঁন প্রতিদিন
  • আপডেট টাইম : শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬
  • ১২ বার পঠিত

প্রকৃতিকে বাঁচাই, নদীকে ফিরিয়ে দেই প্রাণ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে আজকে ময়মনসিংহের ব্রহ্মপুত্র নদে ১ লাখ দেশীয় মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। বুধবার (১৫ জুলাই) ময়মনসিংহ নাগরিক সমাজ (মনাক)-এর উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ সাইফুর রহমান। এ সময় তিনি নদীর জীববৈচিত্র্য সংরক্ষণ, দেশীয় মাছের উৎপাদন বৃদ্ধি এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় এ ধরনের উদ্যোগের গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, নদী রক্ষা ও মৎস্যসম্পদ সংরক্ষণে সরকারি-বেসরকারি উদ্যোগ সমন্বিতভাবে এগিয়ে নিতে হবে।

কর্মসূচিতে মনাকের নেতৃবৃন্দ, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি, পরিবেশপ্রেমী, স্বেচ্ছাসেবকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

আয়োজকদের মতে, নদীর মাছের উৎপাদন বৃদ্ধি এবং দেশীয় প্রজাতির মাছ সংরক্ষণের লক্ষ্যে প্রায় লক্ষাধিক পোনা মাছ ব্রহ্মপুত্র নদে অবমুক্ত করা হয়েছে। ভবিষ্যতেও পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় এ ধরনের কর্মসূচি অব্যাহত থাকবে বলে তারা জানান।

Share this news as a Photo Card

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর

Archives

Mar0 Posts
Apr0 Posts
May0 Posts
Jun0 Posts
Jul0 Posts
Aug0 Posts
Sep0 Posts
Oct0 Posts
Nov0 Posts
Dec0 Posts

Archives

Aug
Sep
Oct
Nov
Dec
Mar
Apr
May
Jun
Jul
Aug
Sep
Oct
Nov
Dec
All rights reserved © 2025
Design By Raytahost
HTML Snippets Powered By : XYZScripts.com

ময়মনসিংহে ব্রহ্মপুত্র নদে লক্ষাধিক মাছের পোনা অবমুক্ত

16 July 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.muktangannews24.com