1. ssnurnahar19@gmail.com : Mohammad RAHMAN : Mohammad RAHMAN
  2. muktanganpratidin@gmail.com : admin :
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১২:০২ অপরাহ্ন

সড়ক দুর্ঘটনায় বিসকা ইউনিয়ন এর সচিব (প্রশাসনিক কর্মকর্তা) নিহত

নীহার বকুল : স্টাফ রিপোর্টার
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬
  • ১৮৮ বার পঠিত
ময়মনসিংহের তারাকান্দায় যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে বিসকা ইউনিয়ন পরিষদের সচিব (প্রশাসনিক কর্মকর্তা) আব্দুল মান্নান তালুকদার (৫০) নিহত হয়েছেন। নিহত আব্দুল মান্নান তালুকদার উপজেলার বানিহালা ইউনিয়নের বারইপাড়া গ্রামের বাসিন্দা। তিনি বিসকা ইউনিয়ন পরিষদের ইউপি সচিব (ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা) হিসেবে কর্মরত ছিলেন।
আজ ১১ মার্চ (বুধবার) তারাকান্দা উপজেলাধীন মধুপুর নামক স্থানে শেরপুর-টু-ময়মনসিংহগামী পাকা রাস্তার উপর মধুমন কমিউনিটি সেন্টার সংলগ্ন স্থানে ভয়াবহ দুর্ঘটনাটি ঘটে।
জানা যায়, অদ্য দুপুর অনুমান ১:০০ ঘটিকার সময় ময়মনসিংহ জেলার তারাকান্দা থানাধীন মধুপুর নামক স্থানে নিহত মোঃ আঃ মান্নান তালুকদার,পিতা-মৃত মমতাজ তালুকদার, মাতা-জায়েদা খাতুন, সাং-বাড়ইপাড়া, থানা-তারাকান্দা, জেলা-ময়মনসিংহ মোটর সাইকেলযোগে তাহার অফিসের উদ্দেশ্যে রওনা দেন। পথিমধ্যে ময়মনসিংহ হইতে আগত রনি সুপার পরিবহন এর একটি বাস (রেজি নং-ঢাকা মেট্রো-ব ১৪-৮৩৮৪) বেপরোয়া গতিতে চালাইয়া আসিয়া বিপরীত সাইডের মোটরসাইকেল আরোহী আঃ মান্নানকে স্বজোরে ধাক্কা দিলে তিনি রাস্তার উপর পড়ে গুরুতর আহত হন। পরবর্তীতে স্থানীয় লোকজন আহত অবস্থায় তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বাস এবং মোটরসাইকেলের অধিক গতির  কারণে দুর্ঘটনাটি ঘটে বলে প্রতিমান হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে তারাকান্দা থানার এসআই আ. বারেক জানান, ঘাতক বাসটি ও দুর্ঘটনায় পতিত মোটরসাইকেলটি জব্দ করে থানা হেফাজতে নেওয়া হয়েছে। তবে বাসের চালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি। এ ঘটনায় থানায় আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে।
আব্দুল মান্নান তালুকদার ইতিপূর্বে বালিখা ইউনিয়ন ও বানিহালা ইউনিয়ন এর সচিব হিসেবে সুনামের সাথে দায়িত্ব পালন করেন। মৃত্যুকালে শিক্ষিকা স্ত্রী ও স্কুল পড়ুয়া সন্তানদের রেখে গেছেন। তার নিহত হওয়ার খবর শুনে এলাকায় শোকের ছায়া নেমে আসে।

Share this news as a Photo Card

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর

Archives

Jul0 Posts
Aug0 Posts
Sep0 Posts
Oct0 Posts
Nov0 Posts
Dec0 Posts
Mar0 Posts
Apr0 Posts
May0 Posts
Jun0 Posts
Jul0 Posts
Aug0 Posts
Sep0 Posts
Oct0 Posts
Nov0 Posts
Dec0 Posts

Archives

Jul
Aug
Sep
Oct
Nov
Dec
Mar
Apr
May
Jun
Jul
Aug
Sep
Oct
Nov
Dec
All rights reserved © 2025
Design By Raytahost
HTML Snippets Powered By : XYZScripts.com

সড়ক দুর্ঘটনায় বিসকা ইউনিয়ন এর সচিব (প্রশাসনিক কর্মকর্তা) নিহত

11 March 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.muktangannews24.com