
ময়মনসিংহের ত্রিশালের মোক্ষপুরে আলামিন হত্যা মামলায় একই পরিবারের পাঁচজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
দণ্ডপ্রাপ্তরা হলেন- মোক্ষপুরের সেনের চকপাড়া গ্রামের একই পরিবারের মৃত শুক্কুর আলীর ছেলে আব্দুর রশিদ (৪১), তার ভাই জসিম উদ্দিন (৫০), জসিম উদ্দিনের স্ত্রী হুরেনা (৪৬), আব্দুর রশিদের মেয়ে জোনাকি আক্তার (৩৮) ও জসিম উদ্দিনের ছেলে রিয়াদ (২৫)।
বুধবার (৮ এপ্রিল)) দুপুরে বিশেষ জেলা ও দায়রা জজ আাদালতের বিচারক ফারহানা ফেরদৌস এ আদেশ দেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী মো. আকরাম হোসেন আদালতের আদেশে ন্যায় বিচারে সন্তোষ প্রকাশ করে জানান, জমি নিয়ে বিরোধের জের ধরে ২০২৩ সালের ১৯ জুন দুপুরে প্রবাসী কামরুজ্জামানের ছেলে আলামিনকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করে অভিযুক্তরা। পরে নিহতের চাচা হাফিজুল ইসলাম ত্রিশাল থানায় মামলা করেন।
মামলায় ১৫ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ, যুক্তি-তর্ক-শুনানি ও বিভিন্ন মামলার আদেশের বিবেচনায় আদালতের বিচারক এই আদেশ দেন। আসামি পক্ষের আইনজীবী আবুল কালাম মামলাটি পরিচালনা করেন।
Leave a Reply