1. ssnurnahar19@gmail.com : Mohammad RAHMAN : Mohammad RAHMAN
  2. muktanganpratidin@gmail.com : admin :
রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৩:৪০ পূর্বাহ্ন

কুষ্টিয়ায় পীরের আস্তানায় অগ্নি সংযোগ এবং জাহাঙ্গীর পীরকে কুপিয়ে হত্যা

নীহার বকুল:স্টাফ রিপোর্টার -মুক্তাঙ্গঁন প্রতিদিন
  • আপডেট টাইম : রবিবার, ১২ এপ্রিল, ২০২৬
  • ২০ বার পঠিত

ভণ্ড পীর আখ্যা দিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে আবদুর রহমান শামীম রেজা ওরফে জাহাঙ্গীর (৬২) নামে এক ব্যক্তিকে। কুষ্টিয়ার দৌলতপুরে ধর্ম অবমাননার অভিযোগ তুলে আস্তানায় হামলা চালিয়ে এক ‘পীর’কে পিটিয়ে ও কুপিয়ে হত্যার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ১৮ মিনিটের একটি ভিডিওতে দেখা গেছে এমন দৃশ্য।

আজ ১১ এপ্রিল (শনিবার) বেলা আড়াইটার দিকে উপজেলার ফিলিপনগর ইউনিয়নের ফিলিপনগর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তি ফিলিপনগর গ্রামের বাসিন্দা। গ্রামীণ পাকা সড়ক দিয়ে শতাধিক মানুষ জোরে হেঁটে যাচ্ছেন। এ সময় অনেকে স্লোগান দিচ্ছিলেন। এর কয়েক মিনিট পর মিছিলকারীরা আস্তানায় পৌঁছে হামলা চালায়। শুরু করে ভাঙচুর। পাকা ঘরের ভেতর ঢুকে ভাঙচুর চালিয়ে ধরিয়ে দেয় আগুন।

ঘটনাস্থলে উপস্থিত কয়েকজন জানালেন, উপজেলার ফিলিপনগর ইউনিয়নের ইসলামপুর এলাকার বাসিন্দা জাহাঙ্গীরের বিরুদ্ধে কিছুদিন ধরে ধর্ম অবমাননা ও বিকৃতির অভিযোগ ছিল। এ নিয়ে স্থানীয়দের মধ্যে সঞ্চার হচ্ছিল ক্ষোভ। সেই ক্ষোভের বশেই মব করে আইন হাতে তুলে নিলেন গ্রামবাসী। পিটিয়ে ও কুপিয়ে গুরুতর আহত করলেন জাহাঙ্গীরকে। পরে হাসপাতালে নিয়েও বাঁচানো যায়নি তাকে।

বিক্ষুব্ধ কয়েকজনের ভাষ্য, উপজেলার ইসলামপুরে ‘কালান্দার বাবা শ্রী শামীম জাহাঙ্গীরের দরবার শরিফ’ নামে আখড়া চালাচ্ছিলেন ওই প্রবীণ। সম্প্রতি তার ‘ইসলামবিরোধী’ ও ‘বিভ্রান্তিকর’ বক্তব্যসহ কয়েকটি ভিডিও ফেসবুকে ছড়ালে বাড়ে উত্তেজনা।

তাদের অভিযোগ, জাহাঙ্গীর প্রচার করতেন নিজস্ব মতবাদ, ধর্মীয় অনেক আচার-আচরণ পালন করতেন নিজের রীতিতে। ধর্মীয় বিধান নিয়েও নানা সময়ে করতেন বিতর্কিত মন্তব্য।

বিক্ষুব্ধ জনতা আস্তানায় ভাঙচুর করার পর আগুনও দেয় সেখানে। এ সময় জাহাঙ্গীর ও তার অনুসারীদের করা হয় মারধর। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গুরুতর আহত অবস্থায় তাকে নিয়ে যায় দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা তৌহিদুল হাসান তুহিন বলেন, আশঙ্কাজনক অবস্থায় জাহাঙ্গীরকে আনা হয় হাসপাতালে, “ভর্তির ৫ মিনিটের মধ্যেই তার মৃত্যু হয়”।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর

Archives

May0 Posts
Jun0 Posts
Jul0 Posts
Aug0 Posts
Sep0 Posts
Oct0 Posts
Nov0 Posts
Dec0 Posts
Mar0 Posts
Apr0 Posts
May0 Posts
Jun0 Posts
Jul0 Posts
Aug0 Posts
Sep0 Posts
Oct0 Posts
Nov0 Posts
Dec0 Posts

Archives

May
Jun
Jul
Aug
Sep
Oct
Nov
Dec
Mar
Apr
May
Jun
Jul
Aug
Sep
Oct
Nov
Dec
All rights reserved © 2025
Design By Raytahost
HTML Snippets Powered By : XYZScripts.com