1. ssnurnahar19@gmail.com : Mohammad RAHMAN : Mohammad RAHMAN
  2. muktanganpratidin@gmail.com : admin :
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৮:২৭ পূর্বাহ্ন

ময়মনসিংহে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

নীহার বকুল:স্টাফ রিপোর্টার -মুক্তাঙ্গঁন প্রতিদিন
  • আপডেট টাইম : সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬
  • ২৪০ বার পঠিত

জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা ও উন্নয়ন সংক্রান্ত বিষয়ে আলোচনা করতে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ রবিবার (১২ এপ্রিল) সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী এম. ইকবাল হোসেইন, এমপি (গৌরীপুর)।

এছাড়াও সভায় অংশগ্রহণ করেন সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ (ময়মনসিংহ সদর), মোহাম্মদ আখতারুজ্জামান বাচ্চু (ভালুকা), মুহাম্মদুল্লাহ (ফুলপুর-তারাকান্দা) এবং কামরুল হাসান মিলন (ফুলবাড়ীয়া)।
সভায় জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতির বিভিন্ন দিক, অপরাধ দমন, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং প্রশাসনিক কার্যক্রম আরও জোরদার করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাগণ নিজ নিজ অবস্থান থেকে চলমান কার্যক্রম এবং চ্যালেঞ্জসমূহ তুলে ধরেন।

সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ সাইফুর রহমান। তিনি আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সকল দপ্তরের মধ্যে সমন্বয় সাধন এবং জনগণের সহযোগিতা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।

Share this news as a Photo Card

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2025
Design By Raytahost
HTML Snippets Powered By : XYZScripts.com

ময়মনসিংহে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

12 April 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
মুক্তাঙ্গঁন প্রতিদিন