1. ssnurnahar19@gmail.com : Mohammad RAHMAN : Mohammad RAHMAN
  2. muktanganpratidin@gmail.com : admin :
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৮:৪৮ পূর্বাহ্ন

চাঞ্চল্যকর ইকবাল হত্যা মামলায় ৭ জনের ফাঁসি ও ২ জনের সাত বছরের কারাদণ্ড

নীহার বকুল:স্টাফ রিপোর্টার -মুক্তাঙ্গঁন প্রতিদিন
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬
  • ৪২৬ বার পঠিত

ময়মনসিংহের তারাকান্দা উপজেলার কামারিয়া ইউনিয়ন এর পলাশকান্দা গ্রামের শিক্ষার্থী শাহীনুর আলম ইকবাল হত্যা মামলায় ৭ জনের মৃত্যুদন্ডাদেশ ও দুই মহিলাকে ৭ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। আজ ২১ এপ্রিল মঙ্গলবার ময়মনসিংহ জেলা জজ আদালত দীর্ঘ শুনানির পর এ আদেশ দেন।

ময়মনসিংহের রুমডো পলিটেকনিক ইন্সটিটিউটের ইঞ্জিনিয়ারিং পড়ুয়া শিক্ষার্থী তারাকান্দা উপজেলার কামারিয়া পলাশকান্দা টানপাড়া গ্রামের মোঃ আব্দুর রউফ এর পূত্র। শাহীনুর আলম ইকবাল(১৯) হত্যা মামলায় এই আদেশ দেয় আদালত।

সাজাপ্রাপ্তরা হলো আব্দুল হেলিম,আসিফ নাঈম রানা,গোলাম হোসেন গুলু,মোহাম্মদ আলী ও খালেদা বেগম শামছুন্নাহার বেগম

মামলা সুত্রে জানা গেছে ২০২১ সালের ৫ জুন ইকবাল তার নিজ বাড়ী থেকে রাতের খাবার খেয়ে চা খাওয়ার কথা বলে পাশের দোকানে গিয়ে নিখোঁজ হয়।অনেক খোঁজাখোঁজি করে না পেয়ে তারাকান্দা থানায় নিখোঁজ ডায়েরী করেন তার বাবা আব্দুর রউফ।

সেই ডায়েরী করার ৫ দিন পর একটি হাউজি খেলার মাঠের পার্শ্ববর্তী বাড়ীর বাঁশ ঝাড়ের জঙ্গলের ভিতর দুর্গন্ধের সূত্র ধরে,পুলিশে খবর দিলে পুলিশ পরিত্যাক্ত লেট্রিনের চাকের ভিতর থেকে ময়লাযুক্ত ইকবালের লাশ উদ্ধার করে পুলিশ।পরে এই ঘটনায় তার নিহতের ভাই জসিম মিয়া হত্যা মামলা দায়ের করেন।

Share this news as a Photo Card

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2025
Design By Raytahost
HTML Snippets Powered By : XYZScripts.com

চাঞ্চল্যকর ইকবাল হত্যা মামলায় ৭ জনের ফাঁসি ও ২ জনের সাত বছরের কারাদণ্ড

21 April 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
মুক্তাঙ্গঁন প্রতিদিন