
ময়মনসিংহের তারাকান্দা উপজেলার ৯ নং কামারগাঁও ইউনিয়নের প্রজাপতখিলা গ্রামে চতুর্থ শ্রেণীর এক ছাত্রী নানার বাড়িতে ধর্ষণের শিকার হয়েছে বলে অ’ভিযোগ পাওয়া গিয়েছে। ভিকটিম তার নানা ইউনুস আলীর বাড়িতে থেকেই দীর্ঘদিন ধরে পড়াশোনা করেন।
ভিকটিমের নানা বলেন, একই গ্রামের পাশের বাড়ির আবু হানিফের পুত্র বিল্লাল হোসেন (৪০) ভিকটিম কে চকলেট, বিস্কুটের প্রলোভন দেখিয়ে তার খালি ঘরে ডেকে নিয়ে এই ঘটনা ঘটায়।
ধর্ষণের শিকার শিশুর নানা ইউনুস আলী জানান, শিশুটির কাছ থেকে বিষয়টি জানার পর তিনি ঘটনার বিষয়ে নিশ্চিত হন। তবে অভিযোগের গুরুত্ব সত্ত্বেও এখন পর্যন্ত কোনো আইনগত পদক্ষেপ নেওয়া হয়নি।
তিনি বলেন, “আপাতত বিষয়টি গোপন রাখা হয়েছে। পরে প্রয়োজন হলে আইনের আশ্রয় নেব”।
তবে এলাকাবাসীর দাবি ঘটনার সত্যতা থাকলেও প্রভাবশালীদের হস্তক্ষেপ ও টাকার বিনিময়ে ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা চলছে।
Leave a Reply