1. ssnurnahar19@gmail.com : Mohammad RAHMAN : Mohammad RAHMAN
  2. muktanganpratidin@gmail.com : admin :
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০১:০১ পূর্বাহ্ন

অভিশপ্ত মাদক নির্মূলে মুসুল্লিদের সহায়তা ও সামাজিক সচেতনতা গড়তে কাজ করে যাচ্ছেন ফুলপুর থানার অফিসার ইনচার্জ

নীহার বকুল:স্টাফ রিপোর্টার -মুক্তাঙ্গঁন প্রতিদিন
  • আপডেট টাইম : শুক্রবার, ৩ জুলাই, ২০২৬
  • ১৬ বার পঠিত

ময়মনসিংহের ফুলপুরে মাদক নিয়ন্ত্রণে ১০ ইউনিয়নে, চুরি, ছিনতাই ও আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছেন ফুলপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ফিরোজ হোসেন। দায়িত্ব গ্রহণের পর থেকেই তিনি মাদকবিরোধী সচেতনতামূলক সভা, পথসভা, গণসংযোগ ও বিভিন্ন সামাজিক কার্যক্রমে অংশ নিচ্ছেন।

আজ শুক্রবার (৩ জুলাই) উপজেলার ঐতিহ্যবাহী ‘জামিয়া আরাবিয়া আশরাফুল উলূম বালিয়া’ মাদরাসার জামে মসজিদে জুমার নামাজ আদায় করেন। নামাজের খুবতার আগে উপস্থিত সকল মুসল্লিদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি আইন মেনে চলার আহ্বান জানান এবং মাদক নিয়ন্ত্রণে পুলিশকে সহযোগিতা করার অনুরোধ করেন।

ইতিপূর্বে তিনি বৃহস্পতিবার (২ জুলাই) রাতে ঐতিহ্যবাহী আমুয়াকান্দা বাজারের ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন। এ সময় ব্যবসায়ীদের সঙ্গে পরিচিত হওয়ার পাশাপাশি মাদক, বাল্যবিবাহ প্রতিরোধ, চুরি ও এলাকার সার্বিক নিরাপত্তা বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা- মূলক বক্তব্য দেন।

এছাড়াও এর আগে উপজেলার বওলা ও আশপাশের বেশ কয়েকটি ইউনিয়নে গিয়ে বিট পুলিশকে সাথে নিয়ে তিনি মাদকবিরোধী গণ- সচেতনতামূলক বক্তব্য রাখেন এবং স্থানীয় জনগণকে অপরাধ প্রতিরোধে পুলিশের সঙ্গে একসাথে কাজ করার আহ্বান জানান।

এ বিষয়ে জানতে চাইলে ফুলপুর থানার ওসি মোঃ ফিরোজ হোসেন বলেন, “মাদকের বিরুদ্ধে আমরা জিরো টলারেন্স নীতি অনুসরণ করে কাজ করছি”।

মাদক নির্মূলে স্থানীয় জনগণের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সবাই একসঙ্গে কাজ করলে মাদকমুক্ত সমাজ গড়ে তোলা সম্ভব।

উল্লেখ্য যে, বর্তমানে উপজেলায় বিভিন্ন জায়গায় যে সমস্ত অপরাধ সংগঠিত হচ্ছে তার মূল কারণ হলো মাদক, যা আগামী প্রজন্মকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে যাচ্ছে।

Share this news as a Photo Card

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর

Archives

Mar0 Posts
Apr0 Posts
May0 Posts
Jun0 Posts
Jul0 Posts
Aug0 Posts
Sep0 Posts
Oct0 Posts
Nov0 Posts
Dec0 Posts

Archives

Aug
Sep
Oct
Nov
Dec
Mar
Apr
May
Jun
Jul
Aug
Sep
Oct
Nov
Dec
All rights reserved © 2025
Design By Raytahost
HTML Snippets Powered By : XYZScripts.com

অভিশপ্ত মাদক নির্মূলে মুসুল্লিদের সহায়তা ও সামাজিক সচেতনতা গড়তে কাজ করে যাচ্ছেন ফুলপুর থানার অফিসার ইনচার্জ

03 July 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.muktangannews24.com