1. ssnurnahar19@gmail.com : Mohammad RAHMAN : Mohammad RAHMAN
  2. muktanganpratidin@gmail.com : admin :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০১:১০ পূর্বাহ্ন

উপকূলের অসহায় মানুষের মাঝে ত্রাণ বিতরণ করলেন মানবিক ইউএনও রুমানা আফরোজ

এআর সোহেব চৌধুরী: প্রতিনিধি চরফ্যাশন (ভোলা)
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬
  • ২০ বার পঠিত

দুর্যোগকালীন সময়ে চরফ্যাশন উপজেলার উপকূলীয় অঞ্চলে বেড়িবাঁধের ঢালে অতিবর্ষণে কষ্টে থাকা ছিন্নমূল ও অসহায় মানুষের মাঝে জরুরী খাদ্যসামগ্রী বিতরণ করলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুমানা আফরোজ। বৃহস্পতিবার দুপুরে উপজেলার বেতুয়া থেকে মাদ্রাজ,হাজারিগঞ্জ বেড়িবাঁধ এলাকায় বাঁধের ঢালে নারী ও শিশু নিয়ে বসবাস করা দরিদ্র পরিবার ও বিভিন্ন ছিন্নমূল অসহায় মানুষের হাতে এ ত্রাণ সামগ্রী তুলে দেন তিনি। এসময় তিনি কাছ থেকে ভাসমান এসব অসহায় মানুষের সঙ্গে কথা বলেন। ইউএনও’র দেয়া এ মানবিক খাদ্য সহায়তা পেয়ে অসহায় ও দরিদ্র এসব মানুষের চোখেমুখে আনন্দের হাসি ফুটে ওঠে।এসময় মানবিক এ কর্মকর্তার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন এসব ছিন্নমূল মানুষেরা। উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আফরোজ বলেন, আমার কাছে তথ্য ছিলো বেড়িবাঁধ এলাকায় ভাসমান ছিন্নমূল পরিবার রয়েছে। এসব অসহায় পরিবারের সঙ্গে কথা বলে তাদের সুখ দুঃখের অংশীদার হওয়ার চেষ্টা করেছি। এক সপ্তাহের ধারাবাহিক বর্ষণে ক্ষতিগ্রস্ত উপকূলের এসব দরিদ্র মানুষের জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মানবিক খাদ্য সহায়তা দেয়া হয়েছে। তাদের সঙ্গে কথা বলে জেনেছি এই বৃষ্টিতে অনেক দরিদ্র পরিবারের কর্মক্ষম সদস্য জীবিকা নির্বাহ করতে পারেনি। তাই এসব মানুষের মধ্যে চাল,ডাল, তেল, লবন, চিনি ও হলুদ, মরিচেরগুঁড়োসহ অন্যান্য খাদ্য সামগ্রী তাদের হাতে তুলে দেয়া হয়।

Share this news as a Photo Card

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর

Archives

Mar0 Posts
Apr0 Posts
May0 Posts
Jun0 Posts
Jul0 Posts
Aug0 Posts
Sep0 Posts
Oct0 Posts
Nov0 Posts
Dec0 Posts

Archives

Aug
Sep
Oct
Nov
Dec
Mar
Apr
May
Jun
Jul
Aug
Sep
Oct
Nov
Dec
All rights reserved © 2025
Design By Raytahost
HTML Snippets Powered By : XYZScripts.com

উপকূলের অসহায় মানুষের মাঝে ত্রাণ বিতরণ করলেন মানবিক ইউএনও রুমানা আফরোজ

09 July 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.muktangannews24.com