
চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চার ব্যাক্তিকে আটক করেছে কর্তব্যরত আনসার সদস্যরা। গতকাল বুধবার দুুপুরে আটকের পর আনসার সদস্যরা তাদেরকে থানায় সোপর্দ করেন। আটককৃতরা হলেন- নাছির,মনোয়ার, জাহেদা ও তানজিলা।
চরফ্যাশন উপজেলা আনসার ও ভিডিপি অফিসার (অ:দা:) পাপিপা বেগম জানান, দালালী কার্যক্রমের মাধ্যমে হাসপাতালে আগত রোগী এবং তাদের স্বজনদের বিভ্রান্ত করার অভিযোগে আনসার সদস্য মাইনুর রহমানের নেতৃত্বে সঙ্গীয় আনসার সদস্যরা চার জনকে আটক করেছে।
চরফ্যাশন থানার ওসি মাহমুদ আল ফরিদ ভূঁইয়া জানান, আটকৃতরা হাসপাতালে দালালী কার্যক্রম করবেনা মর্মে অঙ্গিকার করায় হাসপাতাল কর্তৃপক্ষের মধ্যস্থতায় মুছলেকা রেখে তাদেরকে ছাড়া হয়েছে।
Leave a Reply