1. ssnurnahar19@gmail.com : Mohammad RAHMAN : Mohammad RAHMAN
  2. muktanganpratidin@gmail.com : admin :
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৮:০৫ পূর্বাহ্ন

ফুলপুর মিনি পার্ক নিয়ে বিস্ফোরক মন্তব্য বিদায়ী ইউএনওর”বিল দিলাম কাজ হলোনা”

নীহার বকুল:স্টাফ রিপোর্টার -মুক্তাঙ্গঁন প্রতিদিন
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬
  • ১৬৫ বার পঠিত

ময়মনসিংহের ফুলপুর উপজেলা পরিষদের মিনি পার্ক সংস্কারকাজ ঘিরে দায়িত্বে অবহেলা ও কাজের ধীরগতির অভিযোগে ক্ষোভ প্রকাশ করেছেন বিদায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ ইউসুফ।

স্থানীয় সাংবাদিকের উদ্দেশ্য দেওয়া এক বার্তায় তিনি স্পষ্ট ভাষায় জানিয়েছেন,বিল পরিশোধ করা হলেও বাস্তবে কাজের কোনো অগ্রগতি চোখে পড়েনি।

তিনি উল্লেখ করেন,গত ৬ জুলাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি),অন্যান্য কর্মকর্তা এবং উপজেলার রাজনৈতিক ব্যক্তিবর্গকে সঙ্গে নিয়ে উপজেলা পরিষদ মিনি পার্ক পরিদর্শন করা হয়।সে সময় পার্কের বেঞ্চ নিচু করা, ভাঙা টাইলস মেরামতসহ প্রয়োজনীয় সংস্কারকাজ দ্রুত শেষ করার জন্য উপজেলা প্রকৌশলীকে নির্দেশ দেওয়া হয়। সংশ্লিষ্ট প্রকৌশলীর অনুরোধে ঠিকাদারের একটি চলতি বিলও পরিশোধ করা হয়েছিল।

কিন্তু বিল ছাড় হওয়ার পরও সংস্কারকাজে দৃশ্যমান কোনো অগ্রগতি না হওয়ায় হতাশা প্রকাশ করেন বিদায়ী ইউএনও। তিনি জানান,প্রায় দুই মাস দায়িত্ব পালনকালে তিনি নিয়মিত সন্ধ্যার পর পার্কে গিয়ে কাজের অবস্থা পর্যবেক্ষণ করেছেন।কিন্তু সেখানে কোনো উল্লেখযোগ্য উন্নয়নকাজ দেখতে পাননি।

মোহাম্মদ ইউসুফ সাংবাদিকদের আরো জানান,উপজেলা পরিষদের প্রতিটি উন্নয়নকাজ তিনি সমান গুরুত্ব দিয়ে দেখেছেন।তবে সরকার নির্ধারিত বিধি অনুযায়ী সব কাজ বাস্তবায়নের দায়িত্ব ইউএনওর একার নয়,সংশ্লিষ্ট দপ্তর ও কর্মকর্তাদেরও নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালন করতে হয়।

তিনি আক্ষেপ করে বলেন,একটা ঠিকাদার কোনো কাজই আমাকে দেখাতে পারেনি।তারপরও উপজেলা প্রকৌশলীর অনুরোধে চলতি বিল দেওয়া হয়েছে।বিল দেওয়ার পরও কাজ হয়নি,নির্দেশনা দেওয়ার পরও কাজ হয়নি এটা দুঃখজনক।

ইউএনও আরও জানান,সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিয়ে আলোচনা-সমালোচনার পর সংশ্লিষ্ট উপজেলা প্রকৌশলীকে লিখিতভাবে চিঠি দেওয়া হয়েছে। তিনি সতর্ক করে বলেন,আগামী ১৯ তারিখের মধ্যে কাজ শেষ না হলে টেন্ডার বাতিল করে পুনরায় টেন্ডার আহ্বানের সুযোগ রয়েছে।

Share this news as a Photo Card

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2025
Design By Raytahost
HTML Snippets Powered By : XYZScripts.com

ফুলপুর মিনি পার্ক নিয়ে বিস্ফোরক মন্তব্য বিদায়ী ইউএনওর"বিল দিলাম কাজ হলোনা"

27 July 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
মুক্তাঙ্গঁন প্রতিদিন