1. ssnurnahar19@gmail.com : Mohammad RAHMAN : Mohammad RAHMAN
  2. muktanganpratidin@gmail.com : admin :
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৮:০২ অপরাহ্ন

শিক্ষক পেটানো মামলায় প্রধান শিক্ষকসহ তিনজন হাজতে

এআর সোহেব চৌধুরী: প্রতিনিধি চরফ্যাশন (ভোলা)
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬
  • ১৩৮ বার পঠিত

চরফ্যাশন শিক্ষক পেটানো মামলায় ১৬৮নম্বর দক্ষিণ চর আইচা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহিদুল ইসলাম ইউছুফসহ তিনি আসামীর জামিন নামঞ্জুর করে জেল হাজতে পাঠানো হয়েছে।
আসামীরা গতকাল বৃহস্পতিবার হাজির হয়ে জামিন চাইলে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের বিচারক আফজাল হোসেন তিন আসামীর জামিন নামঞ্জুর করে তাদেরকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন। জামিন না মঞ্জুরকৃত আসামীরা হলেন-জাহিদুল ইসলাম ইউছুফ, মো.হামিম দেওয়ান (২৫) ও মো.রাশেদ খান (৪০)।
মামলার বিবরণ এবং আদালতের দায়িত্বশীল সুত্রে জানাগেছে, বিদ্যালয়ে প্রধান শিক্ষক জাহিদুল ইসলাম ইউছুফের বিভিন্ন অনিয়মের প্রতিবাদ করায় সহকারি শিক্ষক আক্তার হোসেনের সঙ্গে তার বিরোধ চলে আসছে। বিগত ২৭জুন অভিযুক্তরা স্কুলের অফিস রুম থেকে শার্টের কলার ধরে স্কুলের মাঠে নিয়ে তাকে বেদরক মারধর করে গুরুতর আহত করে। এঘটনায় ২জুলাই চরফ্যাশন সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে প্রধান শিক্ষকসহ ৮জনের বিরুদ্ধে মামলা করেন সহকারি শিক্ষক আক্তার হোসেন।

মামলায় হাজিরা দিতে এসে আদালত প্রাঙ্গনে প্রধান শিক্ষক জাহিদুল ইসলাম ইউছুফ দাবী করেন, এঘটনা তিনি জড়িত না। তাকে অন্যায় ভাবে মামলায় জড়ানো হয়েছে।

Share this news as a Photo Card

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর

Archives

All rights reserved © 2025
Design By Raytahost
HTML Snippets Powered By : XYZScripts.com

শিক্ষক পেটানো মামলায় প্রধান শিক্ষকসহ তিনজন হাজতে

06 August 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
মুক্তাঙ্গঁন প্রতিদিন