1. ssnurnahar19@gmail.com : Mohammad RAHMAN : Mohammad RAHMAN
  2. muktanganpratidin@gmail.com : admin :
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০২:৪৩ পূর্বাহ্ন

তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসায় প্রথম হয়েছে হালুয়াঘাটের তাহেরা হাফসা

নীহার বকুল:স্টাফ রিপোর্টার -মুক্তাঙ্গঁন প্রতিদিন
  • আপডেট টাইম : সোমবার, ১৭ আগস্ট, ২০২৬
  • ১৯৯ বার পঠিত

ময়মনসিংহের হালুয়াঘাটের কৃতি শিক্ষার্থী তাহেরা হাফসা অসাধারণ ফলাফল অর্জন করে সাফল্যের অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসা, টঙ্গী বালিকা শাখার ফলাফলে তিনি সর্বমোট ১ হাজার ২৭৮ নম্বর পেয়ে প্রথম স্থান অর্জন করেছেন।

তাহেরা হাফসার এই কৃতিত্বে তাঁর পরিবার, শিক্ষক ও স্বজনদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস বিরাজ করছে। একই সঙ্গে তাঁর এ সাফল্যের খবর ছড়িয়ে পড়ায় হালুয়াঘাটের শিক্ষার্থী, অভিভাবক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যেও আনন্দের সৃষ্টি হয়েছে।

শিক্ষাজীবনে কঠোর পরিশ্রম, নিয়মিত অধ্যয়ন, শিক্ষকদের নির্দেশনা এবং তাহার পরিবারের সহযোগিতার মাধ্যমে তাহেরা হাফসা এ সাফল্য অর্জন করেছেন বলে তাঁর শুভাকাঙ্ক্ষীরা জানিয়েছেন। তাঁর এই ফলাফল শুধু ব্যক্তিগত অর্জন নয়, বরং হালুয়াঘাটের শিক্ষার্থীদের জন্যও একটি অনুপ্রেরণার উদাহরণ।

তাহেরা হাফসার অসাধারণ ফলাফলে তাঁর পরিবার ও শুভাকাঙ্ক্ষীরা গর্বিত। তাঁরা ভবিষ্যতে আরও ভালো ফলাফল করে উচ্চশিক্ষায় সাফল্য অর্জন এবং দেশের জন্য গুরুত্বপূর্ণ অবদান রাখার প্রত্যাশা ব্যক্ত করেছেন।

তাহেরা হাফসার এই সাফল্যে তাঁকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন শিক্ষক, সহপাঠী, পরিবার এবং হালুয়াঘাটের সর্বস্তরের মানুষ। তাঁর আগামী দিনের শিক্ষাজীবন আরও সাফল্যমণ্ডিত হোক—এমন প্রত্যাশাই সবার।

Share this news as a Photo Card

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2025
Design By Raytahost
HTML Snippets Powered By : XYZScripts.com

তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসায় প্রথম হয়েছে হালুয়াঘাটের তাহেরা হাফসা

17 August 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
মুক্তাঙ্গঁন প্রতিদিন