1. ssnurnahar19@gmail.com : Mohammad RAHMAN : Mohammad RAHMAN
  2. muktanganpratidin@gmail.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০১:৪৬ পূর্বাহ্ন

পত্নীতলায় ২৫০ গ্রাম গাঁজাসহ নারী গ্রেপ্তার

মাসুদ রানা পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি
  • আপডেট টাইম : সোমবার, ২ নভেম্বর, ২০২৬
  • ২০ বার পঠিত

নওগাঁর পত্নীতলায় ২৫০ গ্রাম শুকনো গাঁজাসহ মোছা. রিমু (৪৮) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

সোমবার (২ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার পত্নীতলা ইউনিয়নের কল্যাণপুর গ্রামে তাঁর বসতবাড়ির সামনে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, নওগাঁর পুলিশ সুপারের নির্দেশনায় মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে পত্নীতলা থানা পুলিশ ওই এলাকায় অভিযান চালায়। এ সময় রিমুর ডান হাতে থাকা একটি গোলাপি রঙের শপিং ব্যাগ তল্লাশি করে ২৫০ গ্রাম শুকনো গাঁজা উদ্ধার করা হয়। পরে নারী এসআই লিপি রানির সহায়তায় মাদকদ্রব্যগুলো জব্দ করা হয় এবং তাঁকে গ্রেপ্তার করা হয়।

পত্নীতলা থানার অফিসার ইনচার্জ ওসি নিয়ামুল হক বলেন, গ্রেপ্তার নারীর বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

Share this news as a Photo Card

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2025
Design By Raytahost
HTML Snippets Powered By : XYZScripts.com

পত্নীতলায় ২৫০ গ্রাম গাঁজাসহ নারী গ্রেপ্তার

02 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
মুক্তাঙ্গঁন প্রতিদিন