1. ssnurnahar19@gmail.com : Mohammad RAHMAN : Mohammad RAHMAN
  2. muktanganpratidin@gmail.com : admin :
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৬:৩০ পূর্বাহ্ন

সখীপুরে মাদকের ভিডিও করতে গিয়ে বিএনপি’র নেতার মবের শিকার

মোঃ মনির হোসেন মন্ডল,সাভারঃপ্রতিনিধি
  • আপডেট টাইম : শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬
  • ৮ বার পঠিত

টাঙ্গাইলের সখীপুরে মাদক সেবনের ভিডিও করতে গিয়ে বিএনপি’র নেতার মবের শিকার হয়েছেন চারজন সাংবাদিক।

শনিবার (১৪ নভেম্বর) দুপুরে সাংবাদিকদের হাতকড়া পড়িয়ে আদালতে পেরণ করে পুলিশ।

শুক্রবার রাতে উপজেলার দাড়িয়াপুর ইউনিয়নের দেওবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় শনিবার সকালে ইউনিয়ন বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক এবং উপজেলা বণিক সমিতির সভাপতি ফজলুর রহমান ফজলু বাদি হয়ে এ মামলা দায়ের করেন৷

গ্রেপ্তারকৃত সাংবাদিকরা হলেন- এনটিভি অনলাইনের সখীপুর-কালিহাতি উপজেলা প্রতিনিধি আব্দুর রাজ্জাক সুজন, দৈনিক মানবকণ্ঠের সখীপুর প্রতিনিধি মোর্শেদ খান , স্থানীয় সাপ্তাহিক সখীপুর বার্তা পত্রিকার অনলাইন ইনর্চাজ শেখ মনির এবং সুজনের সহকারী সানিম মিয়া।

এদিকে মামলা বাদি বিএনপির নেতা হওয়ায় আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়েছে৷

গ্রেপ্তার হওয়া সাংবাদিক এবং তাদের পরিবারের সদস্যরা বলেন, শুক্রবার সন্ধ্যায় ওই ৪ জন সাংবাদিক উপজেলার দেওবাড়ি বাজারে নজরুলের বিরুদ্ধে এক নারীকে ধর্ষণের মীমাংসার নিউজ কাভারে যায়। এসময় তারা জানতে পারেন স্থানীয় মাতাব্বরদের সহযোগিতায় ২ লাখ ৮০ টাকায় মিমাংসা করা হয়। মিমাংসা ২ লাখ টাকা পায় ওই নারী এবং ৮০ হাজার টাকা পায় মাতাব্বরা। এসময় স্থানীয় একজন মাতাব্বর ওই সাংবাদিকের পাশের বাসায় মাদক সেবন করার কথা জানায়। পরে সাংবাদিকরা ৪ জনের গাঁজা সেবনের করতে দেখে ভিডিও করেন৷ এসময় বাড়ির মালিকের স্ত্রী স্থানীয় যুবদল নেতা জাহিদকে ফোন দিয়৷ পরবর্তীতে জাহিদ সাংবাদিকদের বাজারে নিয়ে যায়৷ এসময় জাহিদ স্থানীয় ২শ’ থেকে ৩শ’ লোকদের ডেকে মব সৃষ্টি করে প্রথমে তাদের আটক করে হেনস্তার চেষ্টা করেন। পরবর্তী খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল গিয়ে তাদের উদ্ধার করে থানায় নিয়ে আসেন। উদ্ধার হওয়ার সাংবাদিকের কি করা হবে তা নিয়ে দফায় দফায় বৈঠক হয়।

স্থানীয় সাংবাদিক এবং পরিবারের সদস্যরা বলেন, শনিবার সকালে বিএনপি নেতা বাদি হয়ে ৪ জনের বিরুদ্ধে চাঁদাবাজি মামলা করেন৷ কিন্তু মামলায় মাদক সেবনকারীদের নাম উল্লেখ করা হয়নি৷

মামলার পর আদালতে নেয়ার পর এনটিভি অনলাইনের সখীপুর-কালিহাতি উপজেলা প্রতিনিধি আব্দুর রাজ্জাক সুজন সাংবাদিকদের বলেন, মাদকসেবীরা আমাদের মেনেজ করার চেষ্টা করি৷ আমরা মেনেজ না হলে আমাদের মব করে ফাঁসানো হয়েছে৷ আমাদের এক সহকারীর পকেটে জোর করে ৮ হাজার ডুকিয়ে দেয়া হয়। কিন্তু মাদক সেবীরা বাইরে ঘুরে বেড়াচ্ছে, এঘটনায় তারা ধরা ছোয়ার বাইরে৷

মামলার বাদি ফজলুর রহমান ফজলু বলেন, গ্রামবাসীর অনুরোধে আমি বাদি হয়েছি। মামলায় মাদকসেবনের মামলা করা হয়নি কেনো এমন প্রশ্নের তিনি কোন সদোত্তর দিতে পারেনি৷

এ প্রসঙ্গে সখীপুর থানার ওসি (তদন্ত) মোহাম্মদ আজহারুল ইসলাম বলেন, মামলায় চাঁদাদাবি এবং
চাঁদা আদায়ের অভিযোগ আনা হয়েছে৷ তবে যার কাছে চাঁদা আদায় করা হয়েছে, তিনি কেনো মামলার বাদি হয়নি, এমন প্রশ্নের তিনি সদোত্তর দিতে পারেনি৷

এ বিষয় স্থানীয় সংসদ সদস্য ও মুক্তিযুদ্ধ মন্ত্রী আহমেদ আযম খান সাংবাদিকদের বলেন, ঘটনায় জড়িত কাউকেই ছাড় দেয়া হবে না। যারা মাদক সেবন ও ব্যবসায়ী তাদেরকেও আইনের আওতায় আনা হবে৷

Share this news as a Photo Card

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2025
Design By Raytahost
HTML Snippets Powered By : XYZScripts.com

সখীপুরে মাদকের ভিডিও করতে গিয়ে বিএনপি'র নেতার মবের শিকার

14 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
মুক্তাঙ্গঁন প্রতিদিন