1. ssnurnahar19@gmail.com : Mohammad RAHMAN : Mohammad RAHMAN
  2. muktanganpratidin@gmail.com : admin :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:৪৫ পূর্বাহ্ন

শ্যামনগরে সুন্দরবন প্রেসক্লাবের সভাপতির উপর মধ্যরাতে হামলা, বাড়ি থেকে তু‌লে নেওয়ার চেষ্টা

পরিতোষ কুমার বৈদ্য শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬
  • ৯ বার পঠিত

সাতক্ষীরার শ্যামনগরে মধ্যরাতে সাংবাদিক বিলাল হোসেনকে বাড়ি থেকে জোরপূর্বক মাইক্রোবাসে তুলে নেওয়ার চেষ্টার অভিযোগ উঠেছে স্থানীয় যুবদল ও বিএনপির কয়েকজন নেতা-কর্মীর বিরুদ্ধে। তবে, স্থানীয়দের বাঁধার মুখে ব্যর্থ হন তারা। এসময় ওই সাংবাদিক বাড়ির পাশের ঘেরে পালিয়ে প্রাণে রক্ষা পান।
বুধবার (১৮ নভেম্বর) দিবাগত রাত দুইটার দিকে উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের আটির উপর গ্রামের বাড়ি থেকে তাকে তুলে নেওয়ার চেষ্টা করা হয়।
সাংবাদিক বিলাল হোসেন দৈনিক আমাদের সময়-এর শ্যামনগর প্রতিনিধি ও সাতক্ষীরার সকালে শ্যামনগর ব্যুরো এবং মাল্টিমিডিয়া নিউজ পোর্টাল দ্য এডিটরস-এর উপকূলীয় প্রতিনিধি হিসেবে কর্মরত আছেন। তিনি স্থানীয় সুন্দরবন প্রেসক্লাবের সভাপতিও।
বিলাল হোসেন জানান, রাতে তিনি বাড়িতে ঘুমিয়ে ছিলেন। হঠাৎ সাবেক জাসাস নেতা রায়হানুল ইসলামসহ কয়েকজন তাঁর বাড়িতে গিয়ে ডাকাডাকি করেন। ঘুম থেকে উঠে বাইরে এলে তাঁকে জানানো হয়, উপজেলা যুবদলের আহ্বায়ক শফিকুল ইসলাম দুলু, সদস্যসচিব আনোয়ারুল ইসলাম আঙ্গুর ও যুগ্ম আহ্বায়ক হাফিজ আল আসাদ কল্লোলসহ কয়েকজন নেতা সড়কে অপেক্ষা করছেন। এসময় তিনি ও তার বাবা আক্তার মল্লিক বাইরে বের হন এবং সড়কে গিয়ে দেখেন ওই তিন নেতা ছাড়াও ঈশ্বরীপুর ইউনিয়ন বিএনপির সভাপতি নুরুজ্জামান, যুবদল নেতা আল আমিন, সাবেক জাসাস নেতা আবু মুসা কাজল, জাসাস নেতা রায়হানুল ইসলাম, যুবদল নেতা মমিনুর রহমান মমিন ও আব্দুল্লাহসহ আরও কয়েকজন দাড়িয়ে আছেন।
তাঁর অভিযোগ, সড়কে পৌঁছানোর পর তাঁর কাছে তিন লাখ টাকা চাঁদা দাবি করা হয়। টাকা দিতে রাজি না হলে সেখানে দাঁড়িয়ে থাকা একটি মাইক্রোবাসে উঠতে বলা হয়। তিনি উঠতে না চাইলে তাঁকে মারধর করা হয়। এসময় তিনি চিৎকার দিলে লোকজন এগিয়ে আসেন এবং তাদের হাত থেকে তাকে ছাড়িয়ে নেন। এসময় তিনি ফেসবুক লাইভে এসে নিজের ও পরিবারের জীবনের নিরাপত্তা চান এবং পাশের একটি ঘেরে পালিয়ে জীবনে রক্ষা পান।
পরে তাকে না পেয়ে তাঁর বাড়িতে আবার হামলা চালানো হয়। এতে তাঁর স্ত্রী ও পরিবারের অন্য সদস্যরা আক্রান্ত হন। বেশ কিছুক্ষণ পর সেখানে পুলিশ আসে এবং তাঁর বৃদ্ধ বাবাকে তারা পুলিশের হাতে তুলে দেয়।
এ বিষয়ে শ্যামনগর উপজেলা যুবদলের আহ্বায়ক শফিকুল ইসলাম দুলু ও ঈশ্বরীপুর ইউনিয়ন বিএনপির সভাপতি নুরুজ্জামান বলেন, সাংবাদিক পরিচয়ের আড়ালে বিলাল আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়ন করছিলেন।

তাদের দাবি, বুধবার রাতে রমজাননগরের ভেটখালী এলাকায় নাশকতার পরিকল্পনার অভিযোগে আব্দুল কাদের নামে এক সৈনিক লীগ নেতার মোবাইল ফোন পরীক্ষা করে আওয়ামী লীগের কয়েকটি টেলিগ্রাম গ্রুপে বিলাল হোসেনসহ স্থানীয় কয়েকজনকে যুক্ত দেখা যায়। ওই গ্রুপে বৃহস্পতিবার সকাল ১০টায় একটি বৈঠক নিয়েও আলোচনা হয়েছিল বলে তারা দাবি করেন।
এই দুই নেতা বলেন, এ কারণে বিলালকে এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকতে সতর্ক করতে তার বাড়িতে যাওয়া হয়েছিল। কিন্তু তিনি ফেসবুক লাইভে এসে জনমত তৈরির উদ্দেশ্যে বিভ্রান্তিমূলক তথ্য প্রচার করেন। পরে পুলিশকে জানানো হলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে বিলাল পালিয়ে যান। তাদের দাবি, সে সময় বিলালের বাবা পুলিশের সামনেই পুলিশের গাড়িতে হামলা করেন এবং তার পরিবারের সদস্যরা নেতা-কর্মীদের ওপর আক্রমণাত্মক হয়ে ওঠেন। তখন পুলিশ তার বাবাকে থানায় নিয়ে যায়।
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিউল ইসলাম পাটোয়ারী বলেন, বেলাল হোসেনের বিরুদ্ধে আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ তুলে স্থানীয় লোকজনের মধ্যে উত্তেজনা তৈরি হয়েছিল। খবর পেয়ে তিনি পুলিশের একটি দল পাঠান। পুলিশ ঘটনাস্থলে যাওয়ার পর বেলাল সেখান থেকে চলে যান। ১৫ থেকে ২০ মিনিটের মধ্যে পরিস্থিতি শান্ত হয়।
বেলালের বাবাকে থানায় নেওয়ার বিষয়ে ওসি বলেন, তাঁকে গ্রেপ্তার বা আটক করা হয়নি। উত্তপ্ত পরিস্থিতিতে তাঁর নিরাপত্তার স্বার্থে স্থানীয় লোকজন তাঁকে পুলিশের হাতে তুলে দেন। পরে পুলিশ তাঁকে নিরাপত্তার জন্য থানায় নিয়ে আসে।
শেষ খবর পাওয়া পর্যন্ত পুলিশ তার বৃদ্ধ পিতাকে নাশকতার মামলায় গ্রেপ্তার দেখিয়ে জেলহাজতে প্রেরণ করেছে।
এদিকে, এ ঘটনায় সাংবাদিক বিলাল হোসেন ও তার পরিবারের নিরাপত্তা এবং স্থানীয় সংবাদকর্মীদের পেশাগত দায়িত্ব পালনে উদ্বেগ দেখা দিয়েছে।

Share this news as a Photo Card

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2025
Design By Raytahost
HTML Snippets Powered By : XYZScripts.com

শ্যামনগরে সুন্দরবন প্রেসক্লাবের সভাপতির উপর মধ্যরাতে হামলা, বাড়ি থেকে তু‌লে নেওয়ার চেষ্টা

19 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
মুক্তাঙ্গঁন প্রতিদিন