
নওগাঁর পত্নীতলায় সার্বজনীন শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার মন্দির নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।
শনিবার (২১ নভেম্বর) বিকালে উপজেলার নজিপুর পৌর এলাকার পুঁইয়া বুড়া কালিমাতা মন্দির প্রাঙ্গণে এ ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানের আয়োজন করা হয়। পুঁইয়া ও বাদ-পুঁইয়া গ্রামের দীনহীন ভক্তবৃন্দের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-২ (পত্নীতলা-ধামইরহাট) আসনের সাবেক সংসদ সদস্য মো. সামসুজ্জোহা খান জোহা।
বিশেষ অতিথি ছিলেন নওগাঁ জেলা মহিলা দলের ভারপ্রাপ্ত সভানেত্রী সামিনা পারভিন পলি।
দিজেন্দ্রনাথ চন্দ্র সাহার সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন উপজেলা মহিলা দলের সভানেত্রী মরিয়ম বেগম শেফা, বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট পত্নীতলা শাখার আহ্বায়ক সবুজ সাহা , সদস্য সচিব শংকর ঠাকুর সহ উপজেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ প্রমূখ
এ সময় উপস্থিত ভক্তবৃন্দ নতুন মন্দির নির্মাণের উদ্যোগকে ধর্মীয় ও সামাজিক সম্প্রীতি, ভক্তি এবং আধ্যাত্মিক চর্চার প্রসারে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে উল্লেখ করেন।
মন্দিরটি নির্মিত হলে এলাকার সনাতন ধর্মাবলম্বীদের নিয়মিত পূজা-অর্চনা, ধর্মীয় অনুষ্ঠান ও প্রার্থনার জন্য একটি স্থায়ী উপাসনালয় গড়ে উঠবে বলে আশা প্রকাশ করেন আয়োজকরা।
Leave a Reply