1. ssnurnahar19@gmail.com : Mohammad RAHMAN : Mohammad RAHMAN
  2. muktanganpratidin@gmail.com : admin :
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০২:৪১ পূর্বাহ্ন

বগুড়ায় এনসিপির সমাবেশে সংঘর্ষ, আহত কয়েকজন

ডেস্ক রিপোর্ট
  • আপডেট টাইম : বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫
  • ২৫০ বার পঠিত

বগুড়া শহরের শহীদ টিটু মিলনায়তন চত্বরে (পৌর পার্ক) আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আয়োজিত সমাবেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুই পক্ষের নেতা-কর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়েছে।

বুধবার বিকেল সোয়া পাঁচটার দিকে এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল সাড়ে চারটার দিকে সমাবেশস্থলে উপস্থিত হন এনসিপির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলমসহ কেন্দ্রীয় নেতারা। সমাবেশ চলাকালীন সময়েই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একটি অংশ সারজিস আলমের বিরুদ্ধে স্লোগান দিতে শুরু করলে এনসিপির অপর একটি অংশের সঙ্গে তাদের হাতাহাতি হয়। পরে তা রূপ নেয় সংঘর্ষে।

ঘটনার সময় মঞ্চে বক্তব্য দিচ্ছিলেন এনসিপির কেন্দ্রীয় নেতারা। প্রধান অতিথি সারজিস আলম সংক্ষিপ্ত বক্তব্য দিয়ে দ্রুত মঞ্চ ত্যাগ করেন। পরে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে একটি বিক্ষোভ মিছিল বের হয়, যার নিরাপত্তায় বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন ছিল।

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মঈনুদ্দিন বলেন, “সমাবেশে সারজিস আলমের বিরুদ্ধে স্লোগান দিলে তার সমর্থকরা প্রতিবাদ করেন। এতে দুই পক্ষের মধ্যে হাতাহাতি ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।”

এনসিপির বগুড়া জেলার সংগঠক আহমেদ সাব্বির বলেন, “বহিষ্কৃত এক নেতার সমর্থকরা ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কিছু কর্মী বিশৃঙ্খলার চেষ্টা করলে তাদের প্রতিহত করা হয়।”

Share this news as a Photo Card

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর

Archives

May0 Posts
Jun0 Posts
Jul0 Posts
Aug0 Posts
Sep0 Posts
Oct0 Posts
Nov0 Posts
Dec0 Posts
Mar0 Posts
Apr0 Posts
May0 Posts
Jun0 Posts
Jul0 Posts
Aug0 Posts
Sep0 Posts
Oct0 Posts
Nov0 Posts
Dec0 Posts

Archives

May
Jun
Jul
Aug
Sep
Oct
Nov
Dec
Mar
Apr
May
Jun
Jul
Aug
Sep
Oct
Nov
Dec
All rights reserved © 2025
Design By Raytahost
HTML Snippets Powered By : XYZScripts.com
30 April 2025

বগুড়ায় এনসিপির সমাবেশে সংঘর্ষ, আহত কয়েকজন

www.muktangannews24.com