1. ssnurnahar19@gmail.com : Mohammad RAHMAN : Mohammad RAHMAN
  2. muktanganpratidin@gmail.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৭:০০ অপরাহ্ন

জ্বালানি তেলের দাম লিটারপ্রতি এক টাকা কমলো, কার্যকর আজ থেকে

ডেস্ক রিপোর্ট
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১ মে, ২০২৫
  • ২৭১ বার পঠিত

লিটারপ্রতি এক টাকা কমিয়ে জ্বালানি তেলের নতুন দাম নির্ধারণ করেছে সরকার। নতুন দামে ডিজেল ও কেরোসিনের প্রতি লিটার মূল্য ১০৪ টাকা, অকটেন ১২৫ টাকা এবং পেট্রল ১২১ টাকা নির্ধারণ করা হয়েছে। এই দাম ১ মে থেকে কার্যকর হবে।

বুধবার (৩০ এপ্রিল) সন্ধ্যায় জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ ঘোষণা দেয়।

এর আগে চলতি বছরের ১ ফেব্রুয়ারি ডিজেল ও কেরোসিনের দাম এক টাকা বাড়িয়ে ১০৫ টাকা এবং অকটেন ও পেট্রলের দাম যথাক্রমে ১২৬ ও ১২২ টাকা নির্ধারণ করা হয়েছিল। মার্চ ও এপ্রিল মাসে এই দাম অপরিবর্তিত ছিল।

গত বছরের মার্চ থেকে সরকার বিশ্ববাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে জ্বালানি তেলের স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণ ব্যবস্থা চালু করে, যার আওতায় প্রতি মাসেই নতুন দাম ঘোষণা করা হয়।

এরই ধারাবাহিকতায় ২০২৩ সালের ৩১ আগস্ট প্রথমবার অন্তর্বর্তীকালীন সরকার জ্বালানি তেলের মূল্য সমন্বয় করে। সে সময় প্রতি লিটার পেট্রল ও অকটেন ৬ টাকা এবং ডিজেল ও কেরোসিন ১ টাকা ২৫ পয়সা কমানো হয়।

পরবর্তীতে, নভেম্বরে ডিজেল ও কেরোসিনের দাম ৫০ পয়সা কমিয়ে ১০৫ টাকা নির্ধারণ করা হয়; তবে পেট্রল ও অকটেনের দাম অপরিবর্তিত ছিল। ডিসেম্বরের শেষ দিন আবারও দাম সমন্বয় করে ডিজেল ও কেরোসিনের দাম এক টাকা কমিয়ে ১০৪ টাকা নির্ধারণ করা হয়, পেট্রল ও অকটেনের দাম তখনও অপরিবর্তিত রাখা হয়।

Share this news as a Photo Card

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর

Archives

All rights reserved © 2025
Design By Raytahost
HTML Snippets Powered By : XYZScripts.com

জ্বালানি তেলের দাম লিটারপ্রতি এক টাকা কমলো, কার্যকর আজ থেকে

30 April 2025
« « « বিস্তারিত কমেন্টে » » »
মুক্তাঙ্গঁন প্রতিদিন