1. ssnurnahar19@gmail.com : Mohammad RAHMAN : Mohammad RAHMAN
  2. muktanganpratidin@gmail.com : admin :
রবিবার, ০৩ মে ২০২৬, ০৩:৩০ অপরাহ্ন

সীমান্তে টিকটক করতে গিয়ে বিএসএফের হাতে আটক এসএসসি পরীক্ষার্থীসহ দুই বাংলাদেশি

লালমনিরহাট প্রতিনিধি
  • আপডেট টাইম : শুক্রবার, ২ মে, ২০২৫
  • ২১৭ বার পঠিত

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার ধবলসূতি সীমান্ত এলাকায় টিকটক ভিডিও ধারণের সময় এসএসসি পরীক্ষার্থীসহ দুই বাংলাদেশিকে আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

শুক্রবার (২ মে) সন্ধ্যার আগে সীমান্তের মেইন পিলার ৮২৫/১-এস এর নিকটবর্তী একটি চা বাগানে মোবাইল ফোনে ভিডিও করার সময় তাদের আটক করে বিএসএফ।
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে পরীক্ষার খাতা হবে নাম-রোলবিহীন, স্বচ্ছতা আনতে নতুন পদ্ধতি
আটক হওয়া দুজন হলেন—লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার রহমতপুর গ্রামের গাটয়ারভিটা এলাকার মোস্তাফিজ ইসলামের ছেলে মাহফুজ ইসলাম ইমন (১৬), যিনি চলতি বছরের এসএসসি পরীক্ষার্থী; এবং বগুড়ার মহাস্থান এলাকার মো. সাজেদুল ইসলাম (২২), পিতা সাইফুল ইসলাম। তারা মামা-ভাগিনা।

৬১ বিজিবির তিস্তা ব্যাটালিয়নের অধীন ধবলসূতি বিওপির সদস্যরা জানান, স্থানীয়রা ঘটনা জানালে তাৎক্ষণিকভাবে বিএসএফের সঙ্গে যোগাযোগ করা হয়। বিএসএফ তাদের আটক করার বিষয়টি নিশ্চিত করে জানায়, তারা ভারতের ভূখণ্ডে প্রবেশ করে ভিডিও ধারণ করছিল।

আটকদের ফেরত আনার লক্ষ্যে বিজিবি ব্যাটালিয়ন ও রংপুর সেক্টর পর্যায়ে জলপাইগুড়ি সেক্টরের বিএসএফ কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। রাতে পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত আনার প্রক্রিয়া চলছে।

এ বিষয়ে পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুজ্জামান সরকার বলেন, “দুই বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ, বিষয়টি আমরা খতিয়ে দেখছি।”

এর আগে শুক্রবার দুপুরে দিনাজপুরের বিরল উপজেলার ধর্মজৈন সীমান্ত এলাকা থেকে দুই বাংলাদেশি কৃষককে আটক করে বিএসএফ। তখন স্থানীয় গ্রামবাসীরা তাৎক্ষণিকভাবে দুই ভারতীয় নাগরিককে আটক করে।

পরে রাত ৮টার পর পতাকা বৈঠকের মাধ্যমে দুই বাংলাদেশিকে ফেরত দেয় বিএসএফ এবং তাদের বদলে ভারতীয় দুই নাগরিককে বিজিবি হস্তান্তর করে ।

Share this news as a Photo Card

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর

Archives

Jun0 Posts
Jul0 Posts
Aug0 Posts
Sep0 Posts
Oct0 Posts
Nov0 Posts
Dec0 Posts
Mar0 Posts
Apr0 Posts
May0 Posts
Jun0 Posts
Jul0 Posts
Aug0 Posts
Sep0 Posts
Oct0 Posts
Nov0 Posts
Dec0 Posts

Archives

Jun
Jul
Aug
Sep
Oct
Nov
Dec
Mar
Apr
May
Jun
Jul
Aug
Sep
Oct
Nov
Dec
All rights reserved © 2025
Design By Raytahost
HTML Snippets Powered By : XYZScripts.com

সীমান্তে টিকটক করতে গিয়ে বিএসএফের হাতে আটক এসএসসি পরীক্ষার্থীসহ দুই বাংলাদেশি

02 May 2025
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.muktangannews24.com