
মানিকগঞ্জ জেলার আরুয়া ইউনিয়নের রাজনৈতিক ব্যক্তিত্ব মাহবুব হোসেনের নেতৃত্বে একদল সফরসঙ্গীর সিলেট ভ্রমণ সম্পন্ন হয়েছে। প্রাকৃতিক সৌন্দর্য, আধ্যাত্মিক আবহ ও আনন্দঘন নানা আয়োজনের মধ্য দিয়ে ভ্রমণ শেষে শনিবার নিজ জেলার উদ্দেশ্যে রওনা হন তারা।
০৩ সেপ্টেম্বর, বৃহস্পতিবার সন্ধ্যায় আরুয়া ইউনিয়ন থেকে সিলেট ভ্রমণের উদ্দেশ্যে যাত্রা শুরু করে ভ্রমণদলটি। সারারাতের যাত্রা শেষে শুক্রবার ভোরে তারা সিলেটে উপমহাদেশের বিখ্যাত সুফি সাধক হযরত শাহজালাল (রহ.)-এর রওজা মোবারকে পৌঁছান। সেখানে জিয়ারত শেষে তারা সিলেটের বিভিন্ন দর্শনীয় স্থান ঘুরে দেখার উদ্দেশ্যে যাত্রা করেন।
দুপুরের মধ্যে দলটি পাহাড়ঘেরা সীমান্তবর্তী ভোলাগঞ্জের সাদাপাথর এলাকায় পৌঁছে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করেন। সেখানে কিছু সময় কাটিয়ে দুপুরের খাবার শেষে তারা রওনা হন জাফলংয়ের উদ্দেশ্যে।
জাফলংয়ে রাতযাপন শেষে পরদিন মায়াবী ঝর্ণা ও জিরো পয়েন্ট এলাকা ঘুরে দেখেন ভ্রমণকারীরা। পাহাড়, ঝর্ণা, নদী ও সীমান্তঘেঁষা প্রকৃতির অপরূপ সৌন্দর্য উপভোগের পাশাপাশি ভ্রমণের ফাঁকে পাহাড়ের পাদদেশে গানের আয়োজন করেন তারা। এতে ভ্রমণদলের সদস্যদের মধ্যে সৃষ্টি হয় আনন্দঘন পরিবেশ।
কয়েকদিনের এই ভ্রমণে সিলেটের বিভিন্ন দর্শনীয় স্থান ঘুরে দেখার পাশাপাশি সফরসঙ্গীরা প্রকৃতির কাছাকাছি যাওয়ার সুযোগ পান। ব্যস্ত জীবনের একঘেয়েমি কাটিয়ে নতুন অভিজ্ঞতা ও আনন্দের স্মৃতি নিয়ে অবশেষে ৫ সেপ্টেম্বর শনিবার, সন্ধ্যায় নিজ জেলার উদ্দেশ্যে রওনা হন ভ্রমণদলটি।
Leave a Reply