
ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় প্রেমের সম্পর্ক ফাটল ও তা নিয়ে অভিমান কে কেন্দ্র করে বিষপানের পর চিকিৎসাধীন অবস্থায় হৃদয় (১৮) নামে এক তরুণের মৃত্যু হয়েছে।
গত বুধবার (২ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় প্রেমিকের মৃত্যু হয়।
জানা যায়, নিহত হৃদয় তারাকান্দা উপজেলার সদর ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের এছাক আলী মিয়ার ছেলে।
গত ৩১ আগস্ট রূপচন্দ্রপুর এলাকায় বিষপানের পর তাকে দ্রুত সময়ের মাঝে হাসপাতালে ভর্তি করা হয়েছিল।
হৃদয়ের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে তার পরিবার অভিভাবক, স্বজনদের বিরুদ্ধে প্রেমিকা কিশোরীর বাড়িতে ভাঙচুরের অভিযোগ উঠেছে। বিষয়টি এলাকায় বেশ চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
Leave a Reply