
ময়মনসিংহের ফুলপুরে চাঁনপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে এক অজ্ঞাত ব্যক্তির মরদেহ
উদ্ধার করেছে ফুলপুর থানার পুলিশ।
আজ মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকালে স্থানীয়রা ইউনিয়ন পরিষদের সামনে মরদেহটি পড়ে থাকতে দেখে বিষয়টি জানতে পারেন। পরে ফুলপুর থানায় জানালে পুলিশ এসে লাশ উদ্ধার করে। স্থানীয়দের ধারণা, মৃত ব্যক্তি হয়তো মানসিক ভারসাম্যহীন ছিলেন।
তবে তার নাম- পরিচয় ও মৃত্যুর কারণ তাৎক্ষণিক ভাবে জানা যায়নি। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
Leave a Reply