
শামীম ও করিমার বিয়ে হয়েছে বছরখানেক হলো, চট্টগ্রাম শহরে থাকেন। বিয়ের ১বছর পর এই প্রথম স্বামীকে নিয়ে নিজের গ্রামের বাড়ি কুতুবদিয়ার উত্তর ধুরুং মংলার পাড়া এলাকায় যাচ্ছিলেন করিমা।নতুন জামাই হিসেবে শামীমের আর শ্বশুরবাড়ি দেখা হলোনা।
গতকাল শনিবার (৫ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে শামীম ও তার স্ত্রী মগনামা জেটিঘাটের বোটে ওঠার জন্য সিঁড়ি দিয়ে এগিয়ে যান। করিমা বোটে উঠতে পারলেও এ সময় অসাবধানতাবশত পা পিছলে পানিতে পড়ে যান শামীম। এরপর থেকে নিখোঁজ ছিলেন শামীম।
দীর্ঘ প্রায় ১৮ ঘন্টা পর আজ শামীমের নিথর মরদেহ উদ্ধার করা হয়।
জীবন বড়ই অদ্ভুত! না জানি কতশত স্বপ্ন ছিলো শামীম ও করিমার! ভেঙে গেল জোড়া ও অনাগত ভবিষ্যত। এ নিয়ে দুই বাড়িতে চলছে শোকের মাতম।
Leave a Reply