
ময়মনসিংহের তারাকান্দায় ১১ হাজার কেভি বিদ্যুৎ সঞ্চালন লাইনের তার চুরির সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শান্ত (২৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
শনিবার (৫ সেপ্টেম্বর) বিকেল ৩ টার দিকে বেলতলী এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করে তারাকান্দা থানা পুলিশ।
নিহত শান্ত গৌরীপুর উপজেলার বেলতলী গ্রামের কুরবান আলীর ছেলে।
পুলিশ জানিয়েছে, ধারণা করা যাচ্ছে তার চুরির সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তার মৃত্যু হয়ে থাকতে পারে। তবে ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। ঘটনাটি তদন্ত করছে পুলিশ।
Leave a Reply