
ময়মনসিংহের ফুলপুরে অভিযান চালিয়ে ৮০ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ফুলপুর থানা পুলিশ। শুক্রবার (৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় পৌরসভার কাজিয়াকান্দা এলাকার ফুলপুর পাইলট গার্লস স্কুল রোডে হাজী মোঃ এহেসানুল হকের বাসায় এ অভিযান পরিচালিত হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন— পৌরসভার চরপাড়া এলাকার আব্দুল মজিদের ছেলে মোঃ মাসুদ মিয়া (২৮), কাজিয়াকান্দা এলাকার এমদাদুল হকের ছেলে মোঃ তৌসিফ (৩০) এবং একই এলাকার মৃত মফিজ উদ্দিনের ছেলে মোঃ ওসমান (৪৮)।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ওই বাসায় অভিযান চালানো হয়। এসময় তল্লাশি চালিয়ে মোঃ মাসুদের কাছ থেকে ৫০ পিস এবং মোঃ তৌসিফের কাছ থেকে ৩০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এবিষয়ে জানতে চাইলে
ঘটনার সত্যতা নিশ্চিত করে ফুলপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ ফিরোজ হোসেন জানায়, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং শনিবার সকালে তাদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।
Leave a Reply