1. ssnurnahar19@gmail.com : Mohammad RAHMAN : Mohammad RAHMAN
  2. muktanganpratidin@gmail.com : admin :
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৭ অপরাহ্ন

নিখোঁজের একদিন পর মিলল মরদেহ, স্ত্রী শনাক্ত করলেন মারুফকে

নীহার বকুল:স্টাফ রিপোর্টার -মুক্তাঙ্গঁন প্রতিদিন
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ২ বার পঠিত

নেত্রকোনা সদর উপজেলার মৌগাতি ইউনিয়নের বনগাঁও গ্রাম থেকে উদ্ধার হওয়া অজ্ঞাত মরদেহের পরিচয় শনাক্ত হয়েছে। নিহত ব্যক্তি কেন্দুয়া উপজেলার গন্ডা গ্রামের মৃত আব্দুল হালিমের ছেলে মারুফ মিয়া (৪০)।

সোমবার (৭ সেপ্টেম্বর) বিকাল ৪টার দিকে বনগাঁও গ্রামের একটি স্থানে মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। খবর পেয়ে নেত্রকোনা মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

পুলিশ জানায়, মরদেহ উদ্ধারের সময় তার পরনে ছিল একটি চেক শার্ট ও কালো প্যান্ট। শুরুতে পরিচয় না পাওয়ায় মরদেহটি অজ্ঞাত হিসেবেই উদ্ধার করা হয়।
নিহতের স্ত্রী হাফসা খাতুন জানান, রোববার সন্ধ্যায় বাড়ি থেকে বের হওয়ার পর আর ফিরে আসেননি মারুফ মিয়া। পরদিন সামাজিক যোগাযোগমাধ্যমে নেত্রকোনায় অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধারের খবর দেখতে পেয়ে তিনি থানায় যান। সেখানে গিয়ে স্বামীর মরদেহ শনাক্ত করেন।

রাত ৮টার দিকে পুলিশও নিহতের পরিচয় নিশ্চিত করে। নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের জানান, সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য নেত্রকোনা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
তিনি বলেন, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এটি হত্যা নাকি অন্য কোনো কারণে মৃত্যু, সে বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।

Share this news as a Photo Card

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর

Archives

Mar0 Posts
Apr0 Posts
May0 Posts
Jun0 Posts
Jul0 Posts
Aug0 Posts
Sep0 Posts
Oct0 Posts
Nov0 Posts
Dec0 Posts

Archives

Mar
Apr
May
Jun
Jul
Aug
Sep
Oct
Nov
Dec
All rights reserved © 2025
Design By Raytahost
HTML Snippets Powered By : XYZScripts.com

নিখোঁজের একদিন পর মিলল মরদেহ, স্ত্রী শনাক্ত করলেন মারুফকে

08 September 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
মুক্তাঙ্গঁন প্রতিদিন