1. ssnurnahar19@gmail.com : Mohammad RAHMAN : Mohammad RAHMAN
  2. muktanganpratidin@gmail.com : admin :
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৯:৩৫ পূর্বাহ্ন

সাকিবকে আওয়ামী লীগে যোগ না দিতে বলেছিলাম: মেজর (অব.) হাফিজ

ডেস্ক রিপোর্ট
  • আপডেট টাইম : শনিবার, ৩ মে, ২০২৫
  • ২৮৫ বার পঠিত

বাংলাদেশের তারকা ক্রিকেটার সাকিব আল হাসানকে রাজনীতিতে না আসার পরামর্শ দিয়েছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ। তিনি বলেন, “যদি সাকিব আমার উপদেশ শুনতেন, আজ ঢাকার রাজপথে সম্মানের সঙ্গে চলাফেরা করতে পারতেন।”

শনিবার (৩ মে) ‘বাংলাদেশ জেলা ও বিভাগীয় ক্রীড়া সংগঠক অ্যাসোসিয়েশন’-এর আত্মপ্রকাশ অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি।
দিনাজপুরের বেদানা লিচু পেল জিআই স্বীকৃতি
মেজর হাফিজ জানান, রাজনীতিতে যোগ দেওয়ার আগে সাকিব একদিন তার বাসায় গিয়ে পরামর্শ নিয়েছিলেন। তিনি বলেন, “তাকে বলেছিলাম, যা করো না করো, আওয়ামী লীগে কখনো যেয়ো না। রাজনীতিতে এখন আসাটাও উচিত নয়। সে সময় সে কিছুটা বিমর্ষ হয়েছিল। হয়তো ভেবেছিল আওয়ামী লীগে গেলে মন্ত্রী হবে।”

প্রসঙ্গত, গত বছরের জানুয়ারিতে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হয়ে মাগুরা-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন সাকিব আল হাসান।

অনুষ্ঠানে সাবেক ক্রিকেটার তামিম ইকবালও উপস্থিত ছিলেন। তাকেও সতর্ক করে মেজর হাফিজ বলেন, “জনপ্রিয় ক্রীড়াবিদদের উচিত একজন দক্ষ পরামর্শদাতা রাখা।”

Share this news as a Photo Card

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর

Archives

All rights reserved © 2025
Design By Raytahost
HTML Snippets Powered By : XYZScripts.com

সাকিবকে আওয়ামী লীগে যোগ না দিতে বলেছিলাম: মেজর (অব.) হাফিজ

03 May 2025
« « « বিস্তারিত কমেন্টে » » »
মুক্তাঙ্গঁন প্রতিদিন