
বাংলাদেশের বেনাপোল স্থল সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করলেন ভারতের নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী!
আজ শুক্রবার (১২ জুন) সকালে পেট্রাপোল-বেনাপোল স্থলবন্দর হয়ে বাংলাদেশে প্রবেশ করেন ভারতের নবনিযুক্ত হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। নতুন দায়িত্ব গ্রহণ করতে সড়কপথে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছেন তিনি। সীমান্তজুড়ে ছিল কড়া নিরাপত্তা।
বেনাপুল বন্দরে সাংবাদিকদের প্রেস ব্রিফিং চলার সময় এক প্রশ্নের জবাবে তিনি বলেন,” ভারতের ১৪০ কোটি ও বাংলাদেশের ২০ কোটি মানুষের হৃদয়ের সম্পর্ক আরও শক্তিশালী করতে চাই”। ভারতীয় নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী’কে স্বাগত জানান বাংলাদেশের উচ্চপদস্থ কুটনৈতিক কর্মকর্তাগন।
Leave a Reply