1. ssnurnahar19@gmail.com : Mohammad RAHMAN : Mohammad RAHMAN
  2. muktanganpratidin@gmail.com : admin :
শনিবার, ০২ মে ২০২৬, ০২:৪৯ পূর্বাহ্ন

বিচার শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ:স্বরাষ্ট্র উপদেষ্টা

ডেস্ক রিপোর্ট
  • আপডেট টাইম : সোমবার, ১২ মে, ২০২৫
  • ১৪৩ বার পঠিত

আওয়ামী লীগের বিরুদ্ধে চলমান মামলার বিচার সম্পন্ন না হওয়া পর্যন্ত দলটির সকল রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে। এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করেছে সরকার—জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী।

সোমবার (১২ মে) আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

উপদেষ্টা বলেন, “আওয়ামী লীগ যাতে কোনো ধরনের রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করতে না পারে, সেজন্য সন্ত্রাসবিরোধী অধ্যাদেশ অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। ইতোমধ্যে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। কেউ যদি অবৈধভাবে মিছিল বা কর্মসূচি পালনের চেষ্টা করে, আইনশৃঙ্খলা বাহিনী প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।”

তিনি আরও জানান, এখন থেকে পুলিশের হাতে কোনো মারণাস্ত্র থাকবে না; শুধুমাত্র আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) বাহিনীর সদস্যদের হাতে মারণাস্ত্র থাকবে। এছাড়া, র‍্যাব পুনর্গঠনের লক্ষ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে একটি কমিটি গঠন করা হয়েছে, যার নেতৃত্বে রয়েছেন একজন উপদেষ্টা।

উল্লেখ্য, গত শনিবার দেশজুড়ে চলমান আন্দোলনের প্রেক্ষাপটে সরকার বিচার প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেয়।

Share this news as a Photo Card

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর

Archives

Jun0 Posts
Jul0 Posts
Aug0 Posts
Sep0 Posts
Oct0 Posts
Nov0 Posts
Dec0 Posts
Mar0 Posts
Apr0 Posts
May0 Posts
Jun0 Posts
Jul0 Posts
Aug0 Posts
Sep0 Posts
Oct0 Posts
Nov0 Posts
Dec0 Posts

Archives

Jun
Jul
Aug
Sep
Oct
Nov
Dec
Mar
Apr
May
Jun
Jul
Aug
Sep
Oct
Nov
Dec
All rights reserved © 2025
Design By Raytahost
HTML Snippets Powered By : XYZScripts.com

বিচার শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ:স্বরাষ্ট্র উপদেষ্টা

12 May 2025
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.muktangannews24.com