1. ssnurnahar19@gmail.com : Mohammad RAHMAN : Mohammad RAHMAN
  2. muktanganpratidin@gmail.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৫:১২ অপরাহ্ন

যাযাবর

মো: সোহেল রানা, বার্তা সম্পাদক, মুক্তাঙ্গঁন নিউজ ২৪
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১০ জুন, ২০২৫
  • ৩৩৯ বার পঠিত

যাযাবর
মো:সোহেল রানা
আমি যাযাবর, চলি নির্জন পথে,
আবেগে ডুবে যাই অজানার রথে।
কখনো মেঘে, কখনো তারায়,
ভেসে বেড়াই একা, রাত জাগায়।

ক্লান্ত এ মন খোঁজে নিরালা,
ভালোবাসা মাখা এক চিরচেনা জ্বালা।
আধারে হারাই, আলোয় ফিরি,
ভেতরেই বাজে এক অতল বীণার তরি।

তবু হারায় না সে, যে একজন,
মনে আঁকা তার পায়ের স্পন্দন।
চুলে তার সূর্য, চোখে সমুদ্র,
হৃদয় আমার তারই অস্ত্রপুঞ্জ।

গদ্যে লিখি, পদ্যে বলি,
নীরব প্রেমে শব্দ গলি।
তাকে নিয়েই চিত্র আঁকি,
সে জানে না, আমি কতটা বাকি।

সে বলেছে, “উত্তর দেবো সামনে দাঁড়িয়ে,”
আমি কবিতায় তাই দিন গুনি পায়ে পায়ে।
যতদিন না বলে সে একটুখানি হ্যাঁ,
ততদিন আমি কেবল যাযাবরই থাকি যেন চিরতা।

Share this news as a Photo Card

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর

Archives

All rights reserved © 2025
Design By Raytahost
HTML Snippets Powered By : XYZScripts.com

যাযাবর

09 June 2025
« « « বিস্তারিত কমেন্টে » » »
মুক্তাঙ্গঁন প্রতিদিন