1. ssnurnahar19@gmail.com : Mohammad RAHMAN : Mohammad RAHMAN
  2. muktanganpratidin@gmail.com : admin :
রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৯:৩৭ অপরাহ্ন

প্রধান উপদেষ্টার সঙ্গে সিইসির বৈঠকের বিষয়টি স্পষ্ট করার দাবি সালাহউদ্দিনের

মাহ্ফুজা আক্তার, সহ- বার্তা সম্পাদক, মুক্তাঙ্গঁন নিউজ ২৪
  • আপডেট টাইম : শুক্রবার, ২৭ জুন, ২০২৫
  • ২৯৭ বার পঠিত

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীনের মধ্যে অনুষ্ঠিত সাম্প্রতিক বৈঠকের বিষয়বস্তু স্পষ্ট করার দাবি জানিয়েছে বিএনপি।
সামাজিক ব্যবসা বিশ্বকে বদলে দিতে পারে: অধ্যাপক মুহাম্মদ ইউনূস
দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ আজ শুক্রবার (২৭ জুন) বিকেলে রাজধানীর গুলশানে নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে বলেন, “বিএনপির ধারণা, প্রধান উপদেষ্টা ও সিইসি আগামী বছরের ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে আলোচনা করেছেন।”

তিনি আরও বলেন, “আমাদের ধারণা, বৈঠকে প্রধান উপদেষ্টা হয়তো সিইসিকে ফেব্রুয়ারিকে লক্ষ্য রেখে প্রস্তুতি নেওয়ার পরামর্শ দিয়েছেন। তবে এটি নিশ্চিতভাবে জানার জন্য বৈঠক সংশ্লিষ্ট উভয় পক্ষের বক্তব্য প্রয়োজন।”
কর্ণফুলী পেপার মিলের উৎপাদন ক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার:শিল্প উপদেষ্টা
জাতীয় নির্বাচনের আগেই স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের সম্ভাবনা নাকচ করে দিয়ে সালাহউদ্দিন বলেন, “বর্তমানে জাতীয় নির্বাচনই মূল অগ্রাধিকার। এ বিষয়ে সকল রাজনৈতিক দলের ঐকমত্য রয়েছে। কাজেই ঘোষিত সময়সীমার মধ্যে স্থানীয় সরকার নির্বাচন আয়োজন সম্ভব নয়।”

Share this news as a Photo Card

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2025
Design By Raytahost
HTML Snippets Powered By : XYZScripts.com

প্রধান উপদেষ্টার সঙ্গে সিইসির বৈঠকের বিষয়টি স্পষ্ট করার দাবি সালাহউদ্দিনের

27 June 2025
« « « বিস্তারিত কমেন্টে » » »
মুক্তাঙ্গঁন প্রতিদিন