1. ssnurnahar19@gmail.com : Mohammad RAHMAN : Mohammad RAHMAN
  2. muktanganpratidin@gmail.com : admin :
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৪:২১ অপরাহ্ন

আরএমজি খাতে পরিবেশবান্ধব অর্জন:আরও দুই কারখানার‘লিড’সনদ লাভ

মুক্তাঙ্গঁন ডেস্ক
  • আপডেট টাইম : বুধবার, ৯ জুলাই, ২০২৫
  • ২১৫ বার পঠিত

দেশের তৈরি পোশাক (আরএমজি) খাতে পরিবেশগত স্থায়িত্বের প্রতি প্রতিশ্রুতির নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে আরও দুটি কারখানা। গাজীপুরের এভিটেক্স অ্যাপারেলস লিমিটেড এবং সাভারের আশুলিয়ার আসওয়াদ কম্পোজিট মিলস ইউএস গ্রিন বিল্ডিং কাউন্সিল (USGBC) থেকে লিডারশিপ ইন এনার্জি অ্যান্ড এনভায়রনমেন্টাল ডিজাইন (LEED) সনদ অর্জন করেছে।
শ্রীলঙ্কার বিপক্ষে টি২০ সিরিজে জয়ের লক্ষ্যে বাংলাদেশ
তথ্যসূত্রে জানা গেছে, টেকসই উৎপাদন কার্যক্রম এবং পরিবেশবান্ধব নীতিমালার সফল বাস্তবায়নের ভিত্তিতে উভয় কারখানাই ‘গোল্ড’ ক্যাটাগরিতে এই স্বীকৃতি পেয়েছে।

তৈরি পোশাক খাতের নেতৃবৃন্দের মতে, এটি দেশের আরএমজি শিল্পের পরিবেশগত টেকসইতার প্রতি অবিচল অঙ্গীকারের প্রমাণ।

নতুন এই সংযোজনের মাধ্যমে বাংলাদেশে মোট লিড সনদপ্রাপ্ত কারখানার সংখ্যা দাঁড়াল ২৫০টি। এর মধ্যে ১০৫টি কারখানা ‘প্লাটিনাম’ এবং ১৩১টি ‘গোল্ড’ স্বীকৃতি পেয়েছে।
চীনে জুন মাসে ভোক্তা মূল্য সামান্য বৃদ্ধি — ব্যয়ের ক্ষেত্রে ইতিবাচক ইঙ্গিত
উল্লেখযোগ্যভাবে, বিশ্বের শীর্ষ ১০টি লিড রেটিংপ্রাপ্ত কারখানার মধ্যে ৯টি এবং শীর্ষ ১০০টির মধ্যে ৬৮টি এখন বাংলাদেশে অবস্থিত। বিশ্বব্যাপী স্বীকৃত এই পরিবেশবান্ধব সনদ অর্জন দেশের আরএমজি খাতের জন্য এক বিশাল সাফল্য হিসেবে বিবেচিত হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর

Archives

May0 Posts
Jun0 Posts
Jul0 Posts
Aug0 Posts
Sep0 Posts
Oct0 Posts
Nov0 Posts
Dec0 Posts
Mar0 Posts
Apr0 Posts
May0 Posts
Jun0 Posts
Jul0 Posts
Aug0 Posts
Sep0 Posts
Oct0 Posts
Nov0 Posts
Dec0 Posts

Archives

May
Jun
Jul
Aug
Sep
Oct
Nov
Dec
Mar
Apr
May
Jun
Jul
Aug
Sep
Oct
Nov
Dec
All rights reserved © 2025
Design By Raytahost
HTML Snippets Powered By : XYZScripts.com