1. ssnurnahar19@gmail.com : Mohammad RAHMAN : Mohammad RAHMAN
  2. muktanganpratidin@gmail.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৭:১৫ অপরাহ্ন

নোয়াখালীতে একসঙ্গে ছয় সন্তানের জন্ম,বেঁচে আছে কেবল একটি

মুক্তাঙ্গঁন ডেস্ক
  • আপডেট টাইম : সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ৫২৯ বার পঠিত

নোয়াখালীর এক মায়ের কোল ভরেছিল একসঙ্গে ছয় নবজাতক নিয়ে। কিন্তু সেই আনন্দ দীর্ঘস্থায়ী হয়নি। একে একে পাঁচটি সন্তান মারা গেছে।

রোববার (১৪ সেপ্টেম্বর) সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ছয় সন্তানের জন্ম দেন মোকসেদা আক্তার। জন্মের পরপরই একটি নবজাতক মারা যায়। পরদিন সোমবার দুপুরের মধ্যে চিকিৎসাধীন অবস্থায় আরও চার নবজাতকের মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. ফারুক।
মোকসেদার বাড়ি নোয়াখালীর সেনবাগ উপজেলার খাজুরিয়া গ্রামে। তার স্বামী মো. হানিফ বর্তমানে কাতারে প্রবাস জীবন কাটাচ্ছেন। মোকসেদার ননদ লিপি বেগম জানান, “এখনো একটি শিশু বেঁচে আছে, তবে তার অবস্থাও আশঙ্কাজনক।”
ঢামেক হাসপাতালের গাইনি বিভাগ সূত্রে জানা যায়, ছয় নবজাতকের মধ্যে তিনটি ছেলে ও তিনটি মেয়ে ছিল। তারা সবাই গর্ভের ২৭ সপ্তাহ পূর্ণ হওয়ার আগেই জন্ম নেয়— যা ‘প্রিম্যাচিউর বেবি’ হিসেবে পরিচিত। প্রত্যেকের ওজন ছিল মাত্র ৬০০ থেকে ৯০০ গ্রামের মধ্যে, যা স্বাভাবিকের তুলনায় অনেক কম। ফলে জন্মের পর থেকেই তারা সংকটজনক অবস্থায় ছিল।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নবজাতক ইউনিটে আইসিইউ বেড খালি না থাকায় তিন নবজাতককে অন্য একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে একমাত্র জীবিত শিশুটি সেখানেই চিকিৎসাধীন রয়েছে।

Share this news as a Photo Card

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর

Archives

All rights reserved © 2025
Design By Raytahost
HTML Snippets Powered By : XYZScripts.com

নোয়াখালীতে একসঙ্গে ছয় সন্তানের জন্ম,বেঁচে আছে কেবল একটি

15 September 2025
« « « বিস্তারিত কমেন্টে » » »
মুক্তাঙ্গঁন প্রতিদিন