
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জোবায়েদ হত্যার ঘটনায় পুরো বিশ্ববিদ্যালয় শোকাহত। পবিত্র দীপাবলির দিনে জোবায়ের স্মরণে মোমবাতি প্রজ্বলন ও প্রার্থনাসভার আয়োজন করেন বিশ্ববিদ্যালয়টির সনাতনী শিক্ষার্থীরা।
২০ অক্টোবর(সোমবার) দীপাবলির দিনে বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে আয়োজন করা হয়।
এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন সনাতনী মানবাধিকার সংগঠনের সভাপতি সাধারণ সম্পাদকরা। এ কর্মসূচির মাধ্যমে সাধারণ সনাতনী শিক্ষার্থীরা জোবায়েদের স্মরণে শোকের বার্তা ছড়িয়ে দিতে চেয়েছেন ।
হিন্দু মহাজোটের সভাপতি অঙ্কন কর্মকার বলেন, আমরা প্রদীপ প্রজ্বলের মাধ্যমে আমাদের ভেতরের শক্তিকে জাগ্রত করবো এবং জোবায়েদের আত্মার শান্তি কামনা করি।
উপস্থিত বিভিন্ন সনাতনী ও মানবাধিকার সংগঠনের শিক্ষার্থীরা তাদের বক্তব্যে সহপাঠী জোবায়েদের সঙ্গে স্মৃতিবিজড়িত ঘটনা তুলে ধরেন।
উল্লেখ্য, রোববার (১৯ অক্টোবর) বিকেলে রাজধানীর আরমানিটোলায় টিউশনিতে গিয়ে খুন হন পরিসংখ্যান বিভাগের ২০১৯-২০ সেশনের শিক্ষার্থী ও জবি ছাত্রদল আহ্বায়ক কমিটির সদস্য জোবায়ের হোসেন
Leave a Reply