1. ssnurnahar19@gmail.com : Mohammad RAHMAN : Mohammad RAHMAN
  2. muktanganpratidin@gmail.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৯:০৮ অপরাহ্ন

ডেভিল হান্ট–২: শিবালয়ে আওয়ামী লীগ ও যুবলীগের তিন নেতা আটক

মুক্তাঙ্গঁন ডেস্ক
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫
  • ৩৯০ বার পঠিত

মানিকগঞ্জের শিবালয় উপজেলায় ‘ডেভিল হান্ট–২’ অভিযানে আওয়ামী লীগ ও যুবলীগের তিন নেতাকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন— রামনগর গ্রামের আব্দুল সালাম (৪০), তিনি শিবালয় উপজেলা যুবলীগের কার্যকরী সদস্য; গোবিন্দবাড়ী গ্রামের মো. নুরুল ইসলাম (৪৬), তিনি উলাইল ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি; এবং নালী গ্রামের পার্থ চন্দ্র শীল (৩৫), তিনি আরুয়া ইউনিয়ন আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক।

পুলিশ সূত্রে জানা যায়, আব্দুল সালামের পিতা আব্দুল ছামাদ ও মাতা রাহেলা বেগম। মো. নুরুল ইসলামের পিতা মরহুম জাহেদ আলী ও মাতা মরহুম বানু বেগম। পার্থ চন্দ্র শীলের পিতা মরহুম পরেশ চন্দ্র শীল ও মাতা কবিতা রাণী শীল।

শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, নাশকতায় সম্পৃক্ত থাকার অভিযোগে তাঁদের আটক করা হয়েছে। এ বিষয়ে আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে।

পুলিশ জানিয়েছে, অভিযানের অংশ হিসেবে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান অব্যাহত থাকবে।

Share this news as a Photo Card

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর

Archives

All rights reserved © 2025
Design By Raytahost
HTML Snippets Powered By : XYZScripts.com

ডেভিল হান্ট–২: শিবালয়ে আওয়ামী লীগ ও যুবলীগের তিন নেতা আটক

16 December 2025
« « « বিস্তারিত কমেন্টে » » »
মুক্তাঙ্গঁন প্রতিদিন