1. ssnurnahar19@gmail.com : Mohammad RAHMAN : Mohammad RAHMAN
  2. muktanganpratidin@gmail.com : admin :
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৬:১০ অপরাহ্ন

রাজধানীতে শীতের তীব্রতা সঙ্গে বেড়েছে কুয়াশার ঘনত্ব

মুক্তাঙ্গঁন ডেক্স
  • আপডেট টাইম : শনিবার, ৩ জানুয়ারী, ২০২৬
  • ২৩৯ বার পঠিত

ভোর থেকেই কুয়াশার চাদরে ঢাকা পড়েছে রাজধানী। শীত ও কুয়াশার এই দাপটে বিপর্যস্ত হয়ে পড়েছে নগরবাসী।
শুক্রবার (৩ জানুয়ারি) ভোর থেকে রাজধানীর বিভিন্ন এলাকায় ঘন কুয়াশা দেখা যায়।
এদিকে কুয়াশার কারণে অন্ধকারাচ্ছন্ন হয়েছিল রাজধানীর বেশ কয়েকটি এলাকা। এ সময় অনেক স্থানে যানবাহনগুলোকে হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে দেখা গেছে।
ছুটির দিন থাকায় অন্য দিনের তুলনায় সড়কে মানুষের চলাচল কিছুটা কম ছিল। তবে যারা প্রয়োজনের তাগিদে বাইরে বের হয়ে, ভোগান্তিতে পড়েছে জনসাধারণ। কনকনে ঠান্ডা ও হিমেল বাতাসে একাধিক গরম পোশাক পরেও শীতের তীব্রতা সামাল দেওয়া কঠিন হয়ে পড়েছিল।
এদিকে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত অনেক জায়গায় মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং তা দুপুর পর্যন্ত কোথাও কোথাও অব্যাহত থাকতে পারে। ঘন কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নৌপরিবহন এবং সড়ক যোগাযোগব্যবস্থা সাময়িকভাবে ব্যাহত হতে পারে। রাত এবং দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

Share this news as a Photo Card

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর

Archives

All rights reserved © 2025
Design By Raytahost
HTML Snippets Powered By : XYZScripts.com

রাজধানীতে শীতের তীব্রতা সঙ্গে বেড়েছে কুয়াশার ঘনত্ব

02 January 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
মুক্তাঙ্গঁন প্রতিদিন