1. ssnurnahar19@gmail.com : Mohammad RAHMAN : Mohammad RAHMAN
  2. muktanganpratidin@gmail.com : admin :
রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৯:১৮ অপরাহ্ন

‘শাস্তি’ প্রধান দুই চরিত্রে চঞ্চল চৌধুরী -পরিমনি

মুক্তাঙ্গঁন ডেক্স
  • আপডেট টাইম : সোমবার, ১৯ জানুয়ারী, ২০২৬
  • ৩২২ বার পঠিত

রবীন্দ্রনাথের ছোটগল্প ‘শাস্তি’ থেকে অনুপ্রাণিত হয়ে একই নামে চলচ্চিত্র নির্মাণের ঘোষণা দেন নির্মাতা লীসা গাজী। সোমবার সন্ধ্যায় ঢাকার এক হোটেলে সিনেমার মহরত হয়। শাস্তির প্রধান চার চরিত্রে অভিনয় করবেন চঞ্চল চৌধুরী, পরীমনি, আনান সিদ্দিকা ও অর্ক দাস।

এটি লীসা গাজীর দ্বিতীয় পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র, প্রথম সিনেমা বাড়ির নাম শাহানা বানিয়ে পরিচিতি পেয়েছেন তিনি। সিনেমাটি ৯৮তম একাডেমি অ্যাওয়ার্ডসে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছে।

লীসা গাজী জানান, তাঁরা পর্দায় রবীন্দ্রনাথ ঠাকুরের ‘শাস্তি’ গল্পের হুবহু চিত্রায়ণ করছেন না। ছোটগল্পটির রূপান্তর করছেন। গল্পটির ‘বীজ’ নিয়ে এ সময়ের ঢাকার পটভূমিতে সিনেমার গল্পটি বুনেছেন তাঁরা। ফলে ছোটগল্পের চরিত্র ও পটভূমি বদলে যাবে।

নির্মাতার ভাষ্য, চরিত্র ও পটভূমি পাল্টালেও রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটগল্পের মানসিক যন্ত্রণা ও আবেগ সিনেমার গল্পে অটুট থাকবে। লীসা গাজীর সঙ্গে যৌথভাবে সিনেমার গল্প লিখেছেন আনান সিদ্দিকা।
‘শাস্তি’ সিনেমা মহরতে আনান সিদ্দিকা, পরীমনি ও চঞ্চল চৌধুরীর।
ঢাকার জনপ্রিয় সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার লাকির রহস্যময় মৃত্যুকে ঘিরে সিনেমার গল্প আবর্তিত হয়। ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যম ও মূলধারার মিডিয়ায় আলোড়ন তোলে। প্রধান সন্দেহভাজন হিসেবে লাকির জা মীরার নাম সামনে আসে। কিন্তু মীরা কি সত্যিই অপরাধী, নাকি আরও গভীর কোনো ষড়যন্ত্র রয়েছে? সিনেমাজুড়ে সে উত্তরই খুঁজবেন নির্মাতা।

এর আগে ২০১৪ সালে রবীন্দ্রনাথ ঠাকুরের ‘শাস্তি’ অবলম্বনে একই নামে সিনেমা নির্মাণ করেন পরিচালক চাষী নজরুল ইসলাম। সিনেমায় ছোটগল্পের চরিত্র ছিদাম, চন্দরা, দুখিরাম ও রাধাকে তুলে ধরা হয়। এসব চরিত্রে অভিনয় করেন রিয়াজ, পূর্ণিমা, ইলিয়াস কাঞ্চন ও চম্পা।

Share this news as a Photo Card

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2025
Design By Raytahost
HTML Snippets Powered By : XYZScripts.com

'শাস্তি' প্রধান দুই চরিত্রে চঞ্চল চৌধুরী -পরিমনি

19 January 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
মুক্তাঙ্গঁন প্রতিদিন