
যশোরের মণিরামপুর উপজেলায় জমি দখলকে কেন্দ্র করে এক পরিবারের ওপর হা*মলা ও প্রা*ণনাশের হু*মকির অভিযোগ উঠেছে। উপজেলার ঢাকুরিয়া এলাকায় সম্প্রতি এ ঘটনা ঘটেছে। আদালতের রায় নিজেদের পক্ষে থাকা সত্ত্বেও প্রতিপক্ষের দখলচেষ্টায় পরিবারটি চরম নিরাপত্তাহীনতায় ভুগছে বলে দাবি করেছে ভুক্তভোগীরা।
অভিযোগ সূত্রে জানা যায়, চাকরিয়া এলাকায় প্রায় এক একর পৈতৃক জমি নিয়ে অজয় কুমার মিত্রের পরিবারের সঙ্গে স্থানীয় একটি প্রভাবশালী পক্ষের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এ নিয়ে উচ্চ আদালতে মা*মলা হলে রায় অজয় কুমারদের পক্ষে আসে। তবে অভিযোগ রয়েছে, আদালতের নির্দেশনা উপেক্ষা করে প্রতিপক্ষ জমি দখলের চেষ্টা অব্যাহত রেখেছে।
ভুক্তভোগী পরিবারের দাবি, সম্প্রতি প্রতিপক্ষের লোকজন সংঘবদ্ধভাবে জমিতে প্রবেশ করে সেখানে থাকা মূল্যবান গাছ কেটে নেওয়ার চেষ্টা চালায়। এতে বাধা দিলে অজয় কুমার মিত্রের পরিবারের সদস্যদের ওপর অতর্কিত হামলা চালানো হয়। হাম*লায় পরিবারের কয়েকজন সদস্য আ*হত হন এবং স্থানীয় হাসপাতালে চিকিৎসা নেন।
এছাড়া হা*মলাকারীরা পরিবারটিকে দেশ ছাড়ার হু*মকি দিয়েছে বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।
ঘটনার পর মণিরামপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। ভুক্তভোগী পরিবার তাদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের উচ্চপর্যায়ের হস্তক্ষেপ কামনা করেছে এবং নিজ দেশে নিরাপদ ও সম্মানজনকভাবে বসবাসের নিশ্চয়তা দাবি করেছে।
স্থানীয়রা জানান, জমি সংক্রান্ত বিরোধটি দীর্ঘদিনের হলেও সাম্প্রতিক হামলার ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে। তারা দ্রুত সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শা*স্তির দাবি জানিয়েছেন।
Leave a Reply