1. ssnurnahar19@gmail.com : Mohammad RAHMAN : Mohammad RAHMAN
  2. muktanganpratidin@gmail.com : admin :
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৮:২৮ পূর্বাহ্ন

আশুলিয়ার ‘শীর্ষ সন্ত্রাসী’ হিমেল মীরকে গ্রেপ্তার করেছে র‍্যাব

মোঃ মনির মন্ডল :সাভার(আশুলিয়া) প্রতিনিধি
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬
  • ২৪১ বার পঠিত

সাভার শিল্পাঞ্চল আশুলিয়ার জামগড়া এলাকা থেকে একাধিক মামলার আসামি ‘শীর্ষ সন্ত্রাসী’ হিমেল মীরকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৪ এর সদস্যরা।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে র‌্যাব-৪ সিপিসি-২, সাভার ক্যাম্প।
এর আগে, বুধবার (১৫ এপ্রিল) তাকে আশুলিয়ার জামগড়া এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত সে, আশুলিয়া থানার জামগড়া এলাকার জামান মীরের ছেলে হিমেল মীর (২৬)

র‍্যাব সূত্র জানায়, আশুলিয়া এলাকায় দীর্ঘদিন যাবৎ আসামি হিমেল মীর তার ক্যাডার বাহিনীর সহযোগিতায় আশুলিয়ার বিভিন্ন এলাকাতে সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসছিলো। বিশেষ করে আন্তঃজেলায় বিভিন্ন এলাকায় সন্ত্রাসী কার্যকলাপ, দেশি ও বিদেশি অস্ত্রের মুখে মানুষকে জিম্মি করে ছিনতাই, চাঁদাবাজি এবং চাঁদার টাকা না পেলে মারধরসহ শারীরিক নির্যাতন চালাতো তারা।

এ ছাড়া তারা প্রাণে মারার হুমকি প্রদান করা ছাড়াও বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে ডাকাতি, বিভিন্ন এলাকায় বাড়ি-ঘর চিহ্নিত করে ডাকাতি, বিভিন্ন মহাসড়ক, আঞ্চলিক মহাসড়কে বাস-ট্রাক, গার্মেন্টস পণ্যবাহী কাভার্ডভ্যানে ডাকাতি করে থাকে। তাদের বিরুদ্ধে আশুলিয়া থানাসহ বিভিন্ন থানাতে একাধিক মামলা রয়েছে বলে জানা গেছে।

গ্রেপ্তার আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে তাকে আদালতে পাঠানোর ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Share this news as a Photo Card

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2025
Design By Raytahost
HTML Snippets Powered By : XYZScripts.com

আশুলিয়ার ‘শীর্ষ সন্ত্রাসী’ হিমেল মীরকে গ্রেপ্তার করেছে র‍্যাব

16 April 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
মুক্তাঙ্গঁন প্রতিদিন