1. ssnurnahar19@gmail.com : Mohammad RAHMAN : Mohammad RAHMAN
  2. muktanganpratidin@gmail.com : admin :
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৮:৩৭ পূর্বাহ্ন

আশুলিয়া থেকে গাঁজাসহ ৪ জনকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ

মনির মন্ডল; সাভার (আশুলিয়া) প্রতিনিধি
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬
  • ২৬৮ বার পঠিত

সাভার আশুলিয়ায় পৃথক পৃথক অভিযানে ১ (এক) কেজি ৫০০ (পাঁচশত) গ্রাম গাঁজাসহ ৪ জন পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বেলা ১১ টার দিকে বিষয়টি নিশ্চিত করেন ঢাকা জেলা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইদুর ইসলাম।

এর আগে বুধবার রাতে আশুলিয়ার বিভিন্ন এলাকায় অভিযান করে মাদক ব্যবসায়ীদের আটক করে।

আটককৃত হলেন, টাঙ্গাইল জেলার গোপালপুর থানার মৃত নায়েব আলী ছেলে মোঃ আলতাব হোসেন(৪১), ঘাটাইল থানার কামারচলা গ্রামের মোঃ রমজান আলীর ছেলে মোঃ আলমগীর হোসেন (২৬), পিরোজপুর জেলার মঠবাড়িয়া থানার খেতাছিড়া এলাকার মৃত নুর মোহাম্মদের ছেলে মোঃ আব্বাস (৩৮) ও নওগাঁ জেলার বদলগাছি থানার কেশাইল গ্রামের শাজাহান শেখের ছেলে মোঃ সোহান শেখ (২৭)। তারা সবাই আশুলিয়া বিভিন্ন মহল্লায় বাসা ভাড়া নিয়ে থাকেন।

ডিবি পুলিশ করতে জানা গেছে, আশুলিয়া থানাধীন জামগড়া ফকিরবাড়ি এলাকায় অভিযান চালিয়ে আলতাব হোসেন (৪১), আলমগীর হোসেন (২৬) ও আব্বাস (৩৮) নামের তিনজনকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে ১ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে, যার আনুমানিক মূল্য প্রায় ৩০ হাজার টাকা। অপরদিকে পৃথক আরো একটি অভিযানে আশুলিয়া থানাধীন ফ্যান্টাসি কিংডমের সামনে থেকে সোহান শেখ (২৭) নামের আরও একজনকে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে, যার আনুমানিক মূল্য প্রায় ১৫ হাজার টাকা।

এ বিষয়ে ঢাকা জেলা উত্তর ডিবি পুলিশের সারপ্রাপ্ত কর্মকর্তা সাইদুল ইসলাম বলেন,ধৃত আসামীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু পূর্বক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

Share this news as a Photo Card

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2025
Design By Raytahost
HTML Snippets Powered By : XYZScripts.com

আশুলিয়া থেকে গাঁজাসহ ৪ জনকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ

16 April 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
মুক্তাঙ্গঁন প্রতিদিন