1. ssnurnahar19@gmail.com : Mohammad RAHMAN : Mohammad RAHMAN
  2. muktanganpratidin@gmail.com : admin :
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৫:২৮ পূর্বাহ্ন

তারাকান্দায় একই স্থানে বিএনপি’র দুই গ্রুপের পাল্টাপাল্টি মিছিল ও সমাবেশ, ১৪৪ ধারা জারী

নীহার বকুল:স্টাফ রিপোর্টার -মুক্তাঙ্গঁন প্রতিদিন
  • আপডেট টাইম : রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬
  • ২১৭ বার পঠিত

ময়মনসিংহের তারাকান্দা উপজেলা সদরে বিএনপি’র মোতাহার গ্রুপ ও শাকিল গ্রুপের একই জায়গায় বিক্ষোভ মিছিল ও সমাবেশের ডাক দেওয়ায় উপজেলা নির্বাহী অফিসার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ১৪৪ ধারা জারী করেছে। ১৪৪ ধারা বলবৎ করে মাইকিং করা হয়েছে। সেই সাথে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

রোববার (১৯ এপ্রিল) দুপুর ১২টা থেকে সন্ধ্যা ৮টা পর্যন্ত তারাকান্দা বাজার এলাকায় এ নিষেধাজ্ঞা বলবৎ করা হয়।

জানা যায়, পহেলা বৈশাখের দিন বিকাল ৫টার দিকে তারাকান্দা সরকারি কলেজ রোড এলাকায় ১১ দলীয় জোট সমর্থিত ফুলপুর-তারাকান্দা আসনের জাতীয় সংসদ সদস্য মুফতি মুহাম্মদুল্লাহর সমর্থকদের সঙ্গে বিএনপি নেতা মোতাহার হোসেন তালুকদারের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে যুবদল নেতা রিয়াদ আহত হন।

এ ঘটনার প্রতিবাদে আহত রিয়াদের সমর্থনে ময়মনসিংহ মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মো. জোবায়েদ হোসেন শাকিলের অনুসারীরা তারাকান্দা দক্ষিণ বাজারের চৌধুরী রাইস মিল এলাকায় বিকাল ৩টায় বিক্ষোভ মিছিল ও কর্মসূচির ঘোষণা দেয়। একই সময়ে উত্তর বাজারে বিএনপির দলীয় কার্যালয়ের সামনে পৃথক কর্মসূচির আহ্বান জানান ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদারের সমর্থকরা।

তারাকান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. তানবীর আহম্মেদ জানান, উভয় পক্ষের সমর্থকদের মধ্যে উত্তেজনা বিরাজ করায় যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সহকারী পুলিশ সুপার (ফুলপুর সার্কেল) রাকিবুর রহমান বলেন, পরিস্থিতি মোকাবেলায় এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

Share this news as a Photo Card

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর

Archives

Jul0 Posts
Aug0 Posts
Sep0 Posts
Oct0 Posts
Nov0 Posts
Dec0 Posts
Mar0 Posts
Apr0 Posts
May0 Posts
Jun0 Posts
Jul0 Posts
Aug0 Posts
Sep0 Posts
Oct0 Posts
Nov0 Posts
Dec0 Posts

Archives

Jul
Aug
Sep
Oct
Nov
Dec
Mar
Apr
May
Jun
Jul
Aug
Sep
Oct
Nov
Dec
All rights reserved © 2025
Design By Raytahost
HTML Snippets Powered By : XYZScripts.com

তারাকান্দায় একই স্থানে বিএনপি'র দুই গ্রুপের পাল্টাপাল্টি মিছিল ও সমাবেশ, ১৪৪ ধারা জারী

19 April 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.muktangannews24.com