1. ssnurnahar19@gmail.com : Mohammad RAHMAN : Mohammad RAHMAN
  2. muktanganpratidin@gmail.com : admin :
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৭:৪২ পূর্বাহ্ন

সিন্ডিকেট দমনে সাভার সাব-রেজিস্ট্রি অফিসে রাজস্ব আয় বেড়েছে ৫০ কোটি টাকা

পি.এইচ.এম. সাখাওয়াত, সাভার (ঢাকা)
  • আপডেট টাইম : শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬
  • ২৭৫ বার পঠিত

সাভার সাব-রেজিস্ট্রি অফিসে দীর্ঘদিনের অনিয়ম, দালালচক্র ও সিন্ডিকেটের দৌরাত্ম্য কমিয়ে সরকারি রাজস্ব আদায়ে উল্লেখযোগ্য সাফল্যের দাবি করেছেন সাব-রেজিস্ট্রার জাকির হোসেন। তাঁর মতে, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করায় এক বছরে প্রায় ৫০ কোটি টাকা অতিরিক্ত রাজস্ব আদায় সম্ভব হয়েছে।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিকেলে সাভার সাব-রেজিস্ট্রি কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ তথ্য জানান।
তিনি বলেন, অতীতে জমি রেজিস্ট্রেশনে সেবাগ্রহীতাদের দালালচক্রের মাধ্যমে অতিরিক্ত অর্থ প্রদান ও নানা হয়রানির শিকার হতে হতো। বর্তমানে সরকারি নির্ধারিত ফিতেই জমি রেজিস্ট্রেশন নিশ্চিত করা হয়েছে, ফলে সাধারণ মানুষের ভোগান্তি কমেছে। তবে এ প্রক্রিয়ায় অসাধু সিন্ডিকেটের চাপ ও বিরোধিতার মুখেও পড়তে হয়েছে বলে জানান তিনি।
কার্যালয়ের তথ্য অনুযায়ী, ২০২৪ সালে সাভারে মোট ২৪ হাজার ১১৬টি দলিল সম্পন্ন হয়, যার মাধ্যমে রাজস্ব আদায় হয় ২৬৬ কোটি ৬৯ লাখ ৭ হাজার ২৫৬ টাকা। ২০২৫ সালে দলিল সংখ্যা কিছুটা কমে ২৪ হাজার ৫৫টিতে দাঁড়ালেও রাজস্ব বেড়ে হয় ২৮৯ কোটি ২১ লাখ ৮ হাজার ১০৯ টাকা।
এদিকে, ২০২৫ সালের প্রথম তিন মাসে ৬ হাজার ১৪৪টি দলিলের বিপরীতে রাজস্ব আদায় হয় ৬৫ কোটি ১ লাখ ৪০ হাজার ৯৪৬ টাকা। অন্যদিকে ২০২৬ সালের একই সময়ে দলিল সংখ্যা কমে ৫ হাজার ৪৩৪টি হলেও রাজস্ব বেড়ে দাঁড়ায় ৮০ কোটি ৩৬ লাখ ৫৪ হাজার ১১৪ টাকা।
তথ্য বিশ্লেষণে দেখা যায়, ২০২৫ সালের এপ্রিল থেকে ২০২৬ সালের এপ্রিল পর্যন্ত সময়ের মধ্যে প্রায় ৫০ কোটি টাকা অতিরিক্ত রাজস্ব আদায় হয়েছে।
সাব-রেজিস্ট্রার জাকির হোসেন বলেন, “আমি সততা ও দায়িত্ববোধ নিয়ে কাজ করছি। সরকারি স্বার্থ রক্ষা এবং জনগণকে হয়রানিমুক্ত সেবা দেওয়াই আমার লক্ষ্য।” তিনি জানান, ভবিষ্যতেও এ ধারা অব্যাহত রাখার চেষ্টা থাকবে।

Share this news as a Photo Card

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2025
Design By Raytahost
HTML Snippets Powered By : XYZScripts.com

সিন্ডিকেট দমনে সাভার সাব-রেজিস্ট্রি অফিসে রাজস্ব আয় বেড়েছে ৫০ কোটি টাকা

24 April 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
মুক্তাঙ্গঁন প্রতিদিন