
ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার বাঘবেড় ইউনিয়নের দিঘীরপাড় খাঁ বাড়ির ধান ব্যবসায়ী দুলাল মিয়ার জবাই করা লাশ উদ্ধার করেছে ধোবাউড়া থানা পুলিশ।
আজ ৪ মে (সোমবার) সকালে ফারুক হাজী সাহেবের ফিশারির পাড়ে তাকে গলাকাটা অবস্থায় স্থানীয় এলাকাবাসী দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পুলিশ এসে সুরতহাল প্রতিবেদন তৈরি করে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
ঠিক কি কারণে তাকে হত্যা করা হয়েছে তা কেউ বলতে পারে নাই তবে পুলিশের ধারণা বর্তমানে ধান ব্যবসার মৌসুম চলছে তাই সঙ্গে থাকা টাকা ছিনতাই করার জন্য বা পূর্ব পরিকল্পিত কোন বিষয়ে দুর্বৃত্তরা এমন ঘটনা ঘাটাতে পারে। তদন্তে সত্যতা বেড়িয়ে আসবে বলে জানান পুলিশ কর্মকর্তা।
দুলাল মিয়ার হত্যায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তারা সঠিক তদন্তের মাধ্যমে দুলাল মিয়ার হত্যাকারীদের গ্রেফতারের দাবি জানান।পুরো এলাকায় এ ঘটনায় আতঙ্ক বিরাজ করছে।
Leave a Reply