1. ssnurnahar19@gmail.com : Mohammad RAHMAN : Mohammad RAHMAN
  2. muktanganpratidin@gmail.com : admin :
সোমবার, ১৩ জুলাই ২০২৬, ১২:১৬ পূর্বাহ্ন

জাকনইবি’তে নারী শিক্ষার্থীদের আপত্তিকর ভিডিও ধারণের অভিযোগে ৬ কিশোর আটক

নীহার বকুল:স্টাফ রিপোর্টার -মুক্তাঙ্গঁন প্রতিদিন
  • আপডেট টাইম : রবিবার, ১২ জুলাই, ২০২৬
  • ১৯ বার পঠিত

ময়মনসিংহের ত্রিশালে জাতীয় কবি নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নারী শিক্ষার্থীদের গোপনে ভিডিও ধারণের অভিযোগে দশম শ্রেণির ছয় বহিরাগত শিক্ষার্থীকে আটক করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। পরে তাদের বিশ্ববিদ্যালয়ের পুলিশ চৌকিতে হস্তান্তর করা হয়।

শনিবার (১১ জুলাই) সন্ধ্যা ৬ টার দিকে বিশ্ববিদ্যালয়ের নতুন কলা ভবনের সামনের পুকুরপাড়ে এ ঘটনা ঘটে। আটককৃতরা হলেন ত্রিশাল উপজেলার স্থানীয় বাসিন্দা তাজুল, মোস্তাকিম, আরিফিন, ফয়সাল, জাহিদ হাসান জনি ও লিওন। তারা সবাই দশম শ্রেণির শিক্ষার্থী বলে জানা গেছে।

বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা ও পরিবেশবিদ্যা বিভাগের কয়েকজন শিক্ষার্থী আসন্ন নাট্যোৎসবের প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় এক বহিরাগত কিশোর নারী শিক্ষার্থীদের জুম করে ভিডিও ধারণ করেন বলে অভিযোগ ওঠে। বিষয়টি নজরে এলে আশপাশে থাকা শিক্ষার্থীরা অভিযুক্তদের আটক করেন।

অভিযুক্তদের মোবাইল ফোনে সংশ্লিষ্ট ভিডিওসহ নারী শিক্ষার্থীদের আপত্তিকর ফুটেজ পাওয়া গেছে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মাহাবুবুর রহমান জনি বলেন, অভিযুক্তদের মোবাইল ফোনে সংশ্লিষ্ট ভিডিওসহ নারী শিক্ষার্থীদের আপত্তিকর ফুটেজ পাওয়া গেছে। পরে তাদের বিশ্ববিদ্যালয়ের পুলিশ তদন্ত কেন্দ্রে পাঠানো হয়েছে। আটককৃতদের অভিভাবকদের বিষয়টি জানানো হয়েছে এবং তাদের সঙ্গে আলোচনা করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

Share this news as a Photo Card

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর

Archives

Mar0 Posts
Apr0 Posts
May0 Posts
Jun0 Posts
Jul0 Posts
Aug0 Posts
Sep0 Posts
Oct0 Posts
Nov0 Posts
Dec0 Posts

Archives

Aug
Sep
Oct
Nov
Dec
Mar
Apr
May
Jun
Jul
Aug
Sep
Oct
Nov
Dec
All rights reserved © 2025
Design By Raytahost
HTML Snippets Powered By : XYZScripts.com

জাকনইবি'তে নারী শিক্ষার্থীদের আপত্তিকর ভিডিও ধারণের অভিযোগে ৬ কিশোর আটক

12 July 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.muktangannews24.com