1. ssnurnahar19@gmail.com : Mohammad RAHMAN : Mohammad RAHMAN
  2. muktanganpratidin@gmail.com : admin :
মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০৫:৩৫ পূর্বাহ্ন

কুড়িগ্রামে একসঙ্গে তিন যমজ বোনের ট্যালেন্টপুলে বৃত্তি, জেলায় আনন্দের আবহ

নীহার বকুল:স্টাফ রিপোর্টার -মুক্তাঙ্গঁন প্রতিদিন
  • আপডেট টাইম : সোমবার, ১৩ জুলাই, ২০২৬
  • ২২ বার পঠিত

কুড়িগ্রামে একসঙ্গে তিন যমজ বোনের ট্যালেন্টপুলে বৃত্তি অর্জনের বিরল সাফল্যে আনন্দের আবহ সৃষ্টি হয়েছে। একই পরিবারের তিন কন্যা প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুলে বৃত্তি লাভ করে জেলার শিক্ষা অঙ্গনে নতুন দৃষ্টান্ত স্থাপন করেছেন।

বৃত্তিপ্রাপ্ত তিন শিক্ষার্থী হলেন—তাবিয়া রহমান, তাহিয়া রহমান ও তাকিয়া রহমান। তারা কুড়িগ্রাম জজকোর্টের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট তারিকুর রহমান তারিক এবং গৃহিণী শাহিনা আক্তারের কন্যা। তাদের বাড়ি কুড়িগ্রাম পৌর শহরের টেক্সটাইল মোড় এলাকায়।

জানা গেছে, ২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় তাহিয়া রহমান ও তাকিয়া রহমান কুড়িগ্রাম সরকারি বালিকা বিদ্যালয় থেকে এবং তাবিয়া রহমান অর্জুনডারা সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে অংশ নিয়ে ট্যালেন্টপুলে বৃত্তি অর্জন করেন। বর্তমানে তাহিয়া ও তাকিয়া কুড়িগ্রাম সরকারি বালিকা বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণিতে এবং তাবিয়া কুড়িগ্রাম বর্ডার গার্ড স্কুলে ষষ্ঠ শ্রেণিতে অধ্যয়ন করছে।

তিন বোন জানান, বাবা-মায়ের নিয়মিত উৎসাহ, শিক্ষকদের আন্তরিক দিকনির্দেশনা এবং নিজেদের অধ্যবসায়ের ফলেই তারা এই সাফল্য অর্জন করতে পেরেছেন। ভবিষ্যতেও মনোযোগ দিয়ে পড়াশোনা করে আরও ভালো ফল করার প্রত্যয় ব্যক্ত করেছেন তারা। পাশাপাশি সবার কাছে দোয়া চেয়েছেন।

সন্তানদের এমন অর্জনে আনন্দ প্রকাশ করে বাবা অ্যাডভোকেট তারিকুর রহমান তারিক মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেন। তিনি বলেন, একজন বাবা হিসেবে এটি তার জন্য অত্যন্ত গর্বের বিষয়। তবে এই সাফল্যের সবচেয়ে বড় কৃতিত্ব তিনি তাদের মায়ের অক্লান্ত পরিশ্রম, ধৈর্য ও যত্নকে দিয়েছেন। একই সঙ্গে শিক্ষকদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি কন্যাদের জন্য সবার দোয়া কামনা করেন।

কুড়িগ্রাম সরকারি বালিকা বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোছা. গোলেনুর বেগম বলেন, একই পরিবারের তিন যমজ বোনের এমন কৃতিত্ব বিদ্যালয়ের জন্য গর্বের। তাদের এই অর্জন অন্য শিক্ষার্থীদেরও অনুপ্রাণিত করবে।

শিক্ষাবিদদের মতে, একই পরিবারের তিন যমজ সন্তানের একযোগে ট্যালেন্টপুলে বৃত্তি অর্জন শুধু পরিবার নয়, পুরো জেলার জন্যই একটি গৌরবের বিষয়। এ ধরনের সাফল্য অন্য শিক্ষার্থীদের মাঝেও পড়াশোনার প্রতি আগ্রহ বাড়াতে ইতিবাচক ভূমিকা রাখবে।

Share this news as a Photo Card

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর

Archives

Mar0 Posts
Apr0 Posts
May0 Posts
Jun0 Posts
Jul0 Posts
Aug0 Posts
Sep0 Posts
Oct0 Posts
Nov0 Posts
Dec0 Posts

Archives

Aug
Sep
Oct
Nov
Dec
Mar
Apr
May
Jun
Jul
Aug
Sep
Oct
Nov
Dec
All rights reserved © 2025
Design By Raytahost
HTML Snippets Powered By : XYZScripts.com

কুড়িগ্রামে একসঙ্গে তিন যমজ বোনের ট্যালেন্টপুলে বৃত্তি, জেলায় আনন্দের আবহ

13 July 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.muktangannews24.com