
ময়মনসিংহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বিভাগীয় গোয়েন্দা শাখা এক অভিযান চালিয়ে চার মাদক ব্যবসায়ীকে আটক করেছে।
এ সময় তাদের কাছ থেকে ১৮ হাজার ৪২০ পিস ইয়াবা, ইয়াবা ব্যবসায় ব্যবহৃত ৩টি মোবাইল ও ইয়াবা (মাদক) বিক্রিলদ্ধ ১৫ হাজার ৩শত টাকা উদ্ধার করা হয়েছে।
এই অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ কাওসারুল হাসান রনির নেতৃত্বে রবিবার ১২ জুলাই ময়মনসিংহ- শেরপুর মহাসড়কের শম্ভুগঞ্জ মোড়ে মাদকবিরোধী অভিযান পরিচালনাকালে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো, মোঃ রকিব হাসান, মোঃ সাকিব আল হাসান, মোছাঃ শান্তি খাতুন ও ফারজানা আক্তার ওরফে ফরিদা। তারা সবাই কুড়িগ্রামের রৌমারী আলগা উত্তর এলাকার বাসিন্দা বলে জানা গেছে। তাদের বিরুদ্ধে উপ পরিদর্শক মোঃ মোস্তাফিজুর রহমান বাদী হয়ে কোতোয়ালি মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।
Leave a Reply