1. ssnurnahar19@gmail.com : Mohammad RAHMAN : Mohammad RAHMAN
  2. muktanganpratidin@gmail.com : admin :
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৩:২৫ পূর্বাহ্ন

ময়মনসিংহে নিখোঁজ যুবকের মস্তকবিহীন লাশ উদ্ধার,এলাকায় চঞ্চল্যের সৃষ্টি

নীহার বকুল:স্টাফ রিপোর্টার -মুক্তাঙ্গঁন প্রতিদিন
  • আপডেট টাইম : বুধবার, ২২ জুলাই, ২০২৬
  • ১১ বার পঠিত

ময়মনসিংহ সদর উপজেলার পরানগঞ্জ ইউনিয়নে নিখোঁজ এক যুবকের মাথাবিহীন মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

নিহত যুবকের নাম সোহেল মিয়া (২৬)। তিনি পরানগঞ্জ ইউনিয়নের বাসিন্দা নূরুল ইসলাম (নূরউদ্দিন)-এর ছেলে। পারিবারিক সূত্রে জানা যায়, গত ১৬ জুলাই নিজ বাড়ি থেকে বের হওয়ার পর তিনি নিখোঁজ হন। এরপর পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করলেও তার কোনো সন্ধান পাননি।

বুধবার (২২ জুলাই) সকালে সদর উপজেলার পরানগঞ্জ ইউনিয়নের অম্বিকাগঞ্জ কলেজ মাঠের পূর্ব পাশে মাটিচাপা অবস্থায় একটি মাথাবিহীন মরদেহ দেখতে পান স্থানীয়রা। পরে তারা পুলিশকে খবর দিলে কোতোয়ালি মডেল থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহতের স্বজনরা ঘটনাস্থলে গিয়ে মরদেহটি সোহেল মিয়ার বলে শনাক্ত করেন। পরে সুরতহাল শেষে মরদেহটি ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

কোতোয়ালি মডেল থানার পুলিশ জানায়, ঘটনাস্থল ঘিরে তদন্ত কার্যক্রম চলছে। হত্যার প্রকৃত কারণ উদঘাটন, মরদেহের পরিচয় নিশ্চিতকরণ, প্রয়োজনীয় আলামত সংগ্রহ এবং এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।

এ ঘটনায় এলাকায় শোক ও উদ্বেগের পাশাপাশি ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ জানিয়েছে, তদন্তের অগ্রগতির ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Share this news as a Photo Card

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর

Archives

Mar0 Posts
Apr0 Posts
May0 Posts
Jun0 Posts
Jul0 Posts
Aug0 Posts
Sep0 Posts
Oct0 Posts
Nov0 Posts
Dec0 Posts

Archives

Aug
Sep
Oct
Nov
Dec
Mar
Apr
May
Jun
Jul
Aug
Sep
Oct
Nov
Dec
All rights reserved © 2025
Design By Raytahost
HTML Snippets Powered By : XYZScripts.com

ময়মনসিংহে নিখোঁজ যুবকের মস্তকবিহীন লাশ উদ্ধার,এলাকায় চঞ্চল্যের সৃষ্টি

22 July 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
মুক্তাঙ্গঁন প্রতিদিন