
ময়মনসিংহের ফুলপুর উপজেলার বালিয়া ইউনিয়ন এর শালিয়া গ্রামে এক গৃহবধুর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।
নিহতের বাবার বাড়ির লোকজনের দাবি এটি পরিকল্পিত হত্যা। তাকে বিগত ২২ জুলাই (বুধবার) হত্যা করে স্বামীর ঘরে সিলিং ফেনের সাথে ফাঁসিতে ঝুলিয়ে রাখে। গৃহবধূ মালেকা (৩৭) পিতা মোঃ সফির উদ্দিন, গ্রাম রূপসী ইউনিয়নে কুড়িপাড়া গ্রামে। ১২ বছর আগে বালিয়া ইউনিয়নের শালিয়া গ্রামের আলী হোসেনের ছেলে জসিম উদ্দিনের সাথে বিবাহ হয়। স্বামীর বাড়ির নির্মম নির্যাতনের শিকার হওয়া নিয়ে দফায় দফায় গ্রাম্য শালিসি হয়। মালেকার বাড়ির লোকজন জানায় মালেকাকে তার স্বামী প্রায় শারিরীক নির্যাতন করতো। একপর্যায়ে মালেকা মাথায় প্রচন্ড আঘাত পেয়ে মানুষিক ভারসাম্য হারিয়ে ফেলে। গৃহবধূর স্বামীর বাড়ির প্বার্শবর্তী লোকজনের কাছ থেকে জানা যায়, বুধবার সকাল ৮ টার দিকে স্বামীর ঘরে সিলিং ফেনের সাথে ফাঁসিতে ঝুলতে দেখে তারা।
পরে ফুলপুর থানার পুলিশ গিয়ে ঘটনাস্থল পরিদর্শন করে মৃত মালেকার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে প্রেরন করে। রিপোর্ট পাওয়ার পর প্রকৃত মৃত্যুর কারণ জানা যাবে বলে জানিয়েছেন পুলিশ প্রশাসন।
Leave a Reply